সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ সুন্দরবন থেকে বাঘ আসতে পারলেও সীমান্ত দিয়ে হাসিনা ও তার দোসরদের ঢুকতে দেওয়া হবে না: ড. মনিরুজ্জামান কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে হঠাৎ আগুনে পুড়ে ছাই জি-মেইলে ভ্যাকেশন রেস্পন্ডার চালুর সহজ নিয়ম ঢাকা ও চট্টগ্রামে নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করবে সরকার নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার প্রয়োগ সীমিত করার পক্ষে বাংলাদেশ রাবি প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Mohammedan SC mull pullout from IFL, send SOS to CM Suvendu Adhikari | Football News

চট্টগ্রামে জমিয়তুল ফালাহ মসজিদে পৌনে আটটায় ঈদের প্রথম জামাত 

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৮ জুলাই, ২০২২
  • ২০০ সময় দেখুন
চট্টগ্রামে জমিয়তুল ফালাহ মসজিদে পৌনে আটটায় ঈদের প্রথম জামাত 


চট্টগ্রামে জমিয়তুল ফালাহ মসজিদে ঈদের প্রথম জামাত পৌনে আটটায়

ডেস্ক রিপোর্টঃঃ  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চট্টগ্রাম নগরের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে ঈদের নামাজের দুটি জামাত অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) তত্ত্বাবধানে ঈদের প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল পৌনে ৮টায়।

প্রধান জামাতে ইমামতি করার কথা রয়েছে জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদের খতিব হযরতুল আল্লামা সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীনের। দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল পৌনে ৯টায়।

শুক্রবার (৮ জুলাই) চসিকের জনসংযোগ কর্মকর্তা কালাম চৌধুরী ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

লালদীঘি চট্টগ্রাম সিটি করপোরেশন শাহী জামে মসজিদে সকাল সাড়ে সাতটায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

এছাড়াও সকাল সাড়ে সাতটায় সুগন্ধা আবাসিক এলাকা জামে মসজিদ, হযরত শেখ ফরিদ (র.) চশমা ঈদগাহ মসজিদ, চকবাজার সিটি করপোরেশন জামে মসজিদ, জহুর হকার্স মার্কেট জামে মসজিদ, দক্ষিণ খুলশী (ভিআইপি) আবাসিক এলাকা জামে মসজিদ, আরেফীন নগর কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদ ও মা আয়েশা সিদ্দিকী চসিক জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

এছাড়াও যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চট্টগ্রাম নগরের ৪১টি ওয়ার্ডে কাউন্সিলরদের তত্ত্বাবধানে ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর