সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ সুন্দরবন থেকে বাঘ আসতে পারলেও সীমান্ত দিয়ে হাসিনা ও তার দোসরদের ঢুকতে দেওয়া হবে না: ড. মনিরুজ্জামান কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে হঠাৎ আগুনে পুড়ে ছাই জি-মেইলে ভ্যাকেশন রেস্পন্ডার চালুর সহজ নিয়ম ঢাকা ও চট্টগ্রামে নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করবে সরকার নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার প্রয়োগ সীমিত করার পক্ষে বাংলাদেশ রাবি প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Mohammedan SC mull pullout from IFL, send SOS to CM Suvendu Adhikari | Football News

চবিতে ভর্তির আবেদন লাখ ছাড়াল, বাড়তে পারে আবেদনের সময়

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২ জুলাই, ২০২২
  • ১৯৬ সময় দেখুন
চবিতে ভর্তির আবেদন লাখ ছাড়াল, বাড়তে পারে আবেদনের সময়


চবি করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের অনলাইনে ভর্তি আবেদন গত ১৫ জুন থেকে শুরু হয়েছে। এই পর্যন্ত চারটি ইউনিট ও দুটি উপ-উপনিটে সর্বমোট ১ লাখ ১২ হাজার ৭৮০ জন ভর্তিচ্ছু পরীক্ষার্থী আবেদন করেছেন।

আগামীকাল রোববার (৩ জুলাই) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন ফরম পূরণ করা যাবে। আর ভর্তি পরীক্ষার ফি জমা দেওয়া যাবে ৫ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। তবে দেশের বন্যা পরিস্থিতি বিবেচনায় ভর্তি আবেদন সময় বাড়তে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শনিবার (২জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ খাইরুল ইসলাম সারাবাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ‘এ’ ইউনিটে আবদেন জমা পড়েছে ৪২ হাজার ৪৫২, ‘বি’ ইউনিটে ২৭ হাজার ৬০৩, ‘বি-১’ উপ-ইউনিটে ২ হাজার ৩০৩, ‘সি’ ইউনিটে ৮ হাজার ৩৮০, ‘ডি’ ইউনিটে ২৯ হাজার ৪৮২, ‘ডি-১’ উপ-ইউনিটে ২ হাজার ৫৬০ জন ভর্তিচ্ছু পরীক্ষার্থী আবেদন করেছেন।

আইসিটি সেল পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ খাইরুল ইসলাম, ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের আবেদন করতে কোনো সমস্যা হয়নি। সবকিছু ঠিকমতো চলছে। বন্য পরিস্থিতি বিবেচনা করে ভর্তি আবেদন সময় বাড়তে পারে। সেটি আগামীকাল জানা যাবে।

বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (একাডোমিক শাখা) ও ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব এস এম আকবর হোছাইন বলেন, ‘ভর্তি আবেদন সময় বাড়ানোর সিদ্ধান্ত আগামীকাল জানা যাবে।’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৪৮টি বিভাগ ও ৬টি ইনস্টিটিউট রয়েছে। এতে সর্বমোট ৪ হাজার ৯২৬টি আসন আছে। এর মধ্যে ‘এ’ ইউনিটে সাধারণ আসন আছে ১ হাজার ২১৫ টি, ‘বি’ ইউনিটে ১ হাজার ২২১টি, ‘সি’ ইউনিটে ৪৪১টি, ‘ডি’ ইউনিটে ১ হাজার ১৫৭ টি। উপ-ইউনিটের মধ্যে ‘বি-১’ ইউনিটে ১২৫টি ও ‘ডি-১’ ইউনিটে ৩০টি আসন রয়েছে। আর বাকি ৭৩৭টি আসন কোটায়।

সারাবাংলা/সিসি/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর