শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে নতুন আক্রান্ত ৬১৯ লন্ডনে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৬ কর্ণফুলী থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত FWICE President BN Tiwari Warns Netflix Of Nationwide Production Shutdown Over Proposed Pakistani Show Release | Web-series News বেরোবিতে উপাচার্যের দফতরে হাতাহাতি, ৪ কর্মকর্তা বরখাস্ত Tom Latham overtakes Brendon McCullum to enter New Zealand’s top four in Test run charts | Cricket News জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত ‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla

চিটাগুড় থেকে ইথানল বৃদ্ধি নিয়ে শাবিপ্রবি শিক্ষার্থীর গবেষণা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ২১১ সময় দেখুন
চিটাগুড় থেকে ইথানল বৃদ্ধি নিয়ে শাবিপ্রবি শিক্ষার্থীর গবেষণা


শাবিপ্রবি করেসপন্ডেন্ট

সিলেট: চিটাগুড় থেকে ইথানল বৃদ্ধির পদ্ধতি নিয়ে গবেষণা করে ইথানল বৃদ্ধি নিয়ে গবেষণা করে সফলতা পেলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী রিফাত আব্দুল্লাহ। বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স (সিইপি) বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে বিষয়টি নিশ্চিত করেন রিফাতের মেন্টর ও সিইপি বিভাগের অধ্যাপক ড. আবু ইউসুফ। এই গবেষণাটি আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে বলেও জানান তিনি।

গবেষণাটি সম্পর্কে রিফাত বলেন, ‘এই গবেষণায় ৪০% থেকে ৫০% অ্যালকোহল জাতীয় দ্রব্য সামগ্রীর উৎপাদন বাড়ানো সম্ভব। এই প্রক্রিয়ার মাধ্যমে সারা বছরই নির্দিষ্ট হারে ইথানল উৎপাদন করা যাবে।’

রিফাত বলেন, ‘গবেষণায় বের হওয়া পদ্ধতিটি প্রয়োগ করলে এর উৎপাদন ৬ শতাংশ থেকে ৯ শতাংশে উঠে আসবে। আগে এর উৎপাদন হতো ৩ থেকে ৬ শতাংশ। আমি কেরু অ্যান্ড কোং লিমিটেডের অ্যালকোহল প্রক্রিয়াকরণ নিয়ে কাজ করেছি। এটি বাংলাদেশ সুগার অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রিজের অধীনে একটি প্রজেক্ট।’

এ বিষয়ে মেন্টর অধ্যাপক ড. আবু ইউসুফ বলেন, ‘চিটাগুড় থেকে ইথানল উৎপাদন বৃদ্ধিকরণ’ বিষয়ক রিসার্চ পেপারের জন্য এ স্থান লাভ করেন রিফাত। এ প্রতিযোগিতার ফাইনাল পর্ব সাধারণত অক্সফোর্ড ইউনিভার্সিটিতে হয়। তবে করোনা মহামারির কারণে এবারের প্রতিযোগিতা ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছে।’

তিনি জানান, গত বছর ১২ ডিসেম্বর প্রথম ধাপে রিসার্চ পেপার জমা দিয়েছিলেন রিফাত। এরপর ১২ জানুয়ারি দ্বিতীয় ধাপে রিসার্চ পেপার সিলেকশন এবং সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। ২১ ফেব্রুয়ারি তৃতীয় ধাপের ডেমো প্রেজেন্টেশন শেষে বৃহস্পতিবার ফাইনাল পর্ব অনুষ্ঠিত হয়।

ফাইনাল পর্বের নিয়ে রিফাত বলেন, ‘এ প্রতিযোগিতার ফাইনাল পর্ব সাধারণত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে হয়ে থাকে। তবে, করোনা মহামারির কারণে এবছরের প্রতিযোগিতা ২৪ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকালে ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়।’

আবু ইউসুফ জানান, আন্তর্জাতিক কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের গবেষণার শীর্ষ প্রতিযোগিতার প্লাটফর্ম ‘সামার ইন্টার্ন কম্পিটিশন অব রিসার্চ অ্যাবস্ট্রাক্ট সাবমিশন’ এ এই গবেষণা পত্রটি উপস্থাপন করে তৃতীয় স্থান অর্জন করেন রিফাত আব্দুল্লাহ । প্রতিযোগিতাটি প্রতিবছর আমেরিকার ইনস্টিটিউট অব কেমিক্যাল ইঞ্জিনিয়ার্স’(এআইসিএইচই) আয়োজন করে।

সভায় আরও বক্তব্য রাখেন জেলা যুব মৈত্রীর সহ-সভাপতি আবুল মনসুর, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহজাদা আবদুল্লাহ, ছাত্র মৈত্রী কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ফারুক আহমেদ রুবেল, যুব মৈত্রীর নেতা অরণ্য অনিমেষ, শিবলী সাদিক ও প্রকাশ শিকদার। আলোচনা সভার পর যাত্রা মোহন সেন হলে সাংগঠনিক কাউন্সিল অধিবেশন শুরু হয়।

সারাবাংলা/আরডি/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর