রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন

চুয়াডাঙ্গা আর্মির অভিযান।। অস্ত্রসহ আটক -৫

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ১০৭ সময় দেখুন
চুয়াডাঙ্গা আর্মির অভিযান।। অস্ত্রসহ  আটক -৫

চুয়াডাঙ্গা প্রতিনিধি :

চুয়াডাঙ্গা তিতুদহ ইউনিয়নের ছোট শলুয়া গ্রামে সেনাবাহিনী অভিযান চালিয়ে অস্ত্রসহ ৫ জনকে গ্রেফতার করেছে। এসময় তাদের কাছ থেকে ২২ মি.মি. রাইফেল,২টি চাইনিজ কুড়াল, ১টি হাসুয়া (দা), ও ২টি লম্বা ছুরি উদ্ধার করা হয়।

আজ বৃহস্পতিবার সন্ধায় চুয়াডাঙ্গা সেনাবাহিনীর পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

অভিযান সূত্রে জানা যায় বুধবার (০৮ জানুয়ারি) রাত ১ টায় গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানাধিন তিতুদহ ইউনিয়নের ছোট শলুয়া গ্রামে চুয়াডাঙ্গা সেনাবাহিনীর একটি টিম অভিযান চালিয়ে অস্ত্রসহ ৫জন কে আটক করেন।

গ্রেফতারকৃতরা হলেন রবিউল, সাজিদুল, বাপ্পি, বাবুল হোসেন এবং মোঃ ইসলাম।

গ্রেফতারকৃত আসামীদেরকে প্রয়োজনীয় আইনি কার্যক্রম সম্পন্নের পর দর্শনা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

সেনাবাহিনী আরও জানান, গ্রেফতারকৃত আসামীরা চুয়াডাঙ্গায় বিভিন্ন ধরণের সন্ত্রাসী কর্মকান্ড ও চাঁদাবাজীর ত্রাস হিসেবে পরিচিত।

মনিরুজ্জামান সুমন
চুয়াডাঙ্গা

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর