শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন

ছুরিকাঘাতে শাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ১৫৮ সময় দেখুন
ছুরিকাঘাতে শাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু


ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

সিলেট: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বুলবুল আহমেদের ছুরিকাঘাতে মৃত্যু হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতর গাজীকালুর টিলায় এ ঘটনা ঘটে। ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের শাহ পরান হলের আবাসিক ছাত্র। তার বাড়ি নরসিংদী জেলায়।

সোমবার (২৫ জুলাই) রাত সাড়ে ৮ টার দিকে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ফজলুল করিম এ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের গাজীকালুর টিলায় রাত ৮টার দিকে ছুরিকাঘাতে আহত হয়েছেন লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী বুলবুল আহমেদ। আহত অবস্থায় তাকে প্রথমে বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে নিয়ে অবস্থা গুরুতর হওয়ায় পরে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আবু হেনা পহিল বলেন, বিশ্ববিদ্যালয়ের টিলায় লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী বুলবুল আহমেদকে ছুরি দিয়ে আঘাত করা হয়। রক্তাক্ত অবস্থায় তাকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেলে নেওয়া হলে সেখানে সে মারা যায়।

সিলেটের জালালাবাদ থানার ওসি নাজমুল হুদা খান জানিয়েছেন- ‘ক্যাম্পাসের অভ্যন্তরীণ একটি টিলায় বুলবুলের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে অন্য শিক্ষার্থীরা প্রশাসনকে খবর দেয়। তাকে উদ্ধার করে এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কী কারণে হত্যা সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করছে।’

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর