রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায় নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়ছেন গোবিপ্রবি শিক্ষার্থীরা সৌদি বিমান হামলায় ইয়েমেনে শিশুসহ নিহত ৪১ চাঁইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত Allu Aravind Takes Action After Fans Complain About Blocked Tickets At Allu Cinemas, Video-Calls Staff | Regional Cinema News ‘Making my job easier’: CSK head coach Zaheer Khan breaks silence on MS Dhoni’s ‘unexpected’ retirement | Cricket News ভারত থেকে আগুন-সন্ত্রাসের মদদ দিচ্ছেন শেখ হাসিনা: রিজভী হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৭০ রাবিতে ‘ছাত্রলীগ’ অভিযোগে শিক্ষার্থীকে মারধর, ক্ষোভে অবরুদ্ধ প্রশাসন ও ছাত্রদল

‘ছেলের কথা ভেবেছেন? ও কার সঙ্গে ফাদার্স ডে পালন করবে?’ পিতৃদিবসে ছবি দিয়ে ট্রোলড নায়িকা– News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৮ জুন, ২০২১
  • ৩৫৪ সময় দেখুন
‘ছেলের কথা ভেবেছেন? ও কার সঙ্গে ফাদার্স ডে পালন করবে?’ পিতৃদিবসে ছবি দিয়ে ট্রোলড নায়িকা– News18 Bangla


কলকাতা : ট্রোলিং আর পিছু ছাড়ছে না শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের (Srabanti Chatterjee) ৷ ফাদার্স ডে-এর ছবি দিয়েও কটূক্তির শিকার অভিনেত্রী ৷ রবিবার পিতৃদিবসে একটি ছবি শেয়ার করেছিলেন তিনি ৷ সেখানে দেখা গিয়েছে বাবার সঙ্গে শ্রাবন্তীকে ৷ ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, তাঁকে বাবা হিসেবে পেয়ে তিনি ভাগ্যবান ৷ বাবার কাছ যা শিক্ষা পেয়েছে, কোনওদিন তিনি ভুলবেন না ৷

কিন্তু গত বেশ কিছু পোস্টের মতো এ ক্ষেত্রেও শ্রাবন্তীকে কটাক্ষ শুনতে হয়েছে তাঁর একাধিক বিবাহিত সম্পর্ক নিয়ে ৷ এ বার টেনে আনা হয়েছে তাঁর ছেলেকেও ৷ এক নেটিজেনের মন্তব্য, শ্রাবন্তী নিজে তো ফাদার্স ডে পালন করছেন ৷ কিন্তু তিনি কি একবারও তাঁর ছেলের কথা ভেবেছেন ? তাঁর ছেলে কার সঙ্গে ফাদার্স ডে পালন করবে? শ্রাবন্তীকে প্রশ্ন নেটিজেনদের ৷ অনেকের আবার অভিযোগ, তিনি নিজের পাশাপাশি ছেলেরও ক্ষতি করছেন ৷

শ্রাবন্তীর প্রথম স্বামী ছিলেন পরিচালক রাজীব কুমার বিশ্বাস ৷ তাঁদের ১৩ বছরের দাম্পত্য শেষ হয় ২০১৬ সালে ৷ এর পর তিনি বিয়ে করেন মডেল তথা আলোকচিত্রী কৃষ্ণণ ব্রজকে ৷ সে বিয়ে ছিল মাত্র ১ বছরের জন্য ক্ষণস্থায়ী ৷ বিচ্ছেদের পর ২০১৯ সালে রোহন সিংকে বিয়ে করেন শ্রাবন্তী ৷ রোহন-শ্রাবন্তী দাম্পত্যের ফাটলও শিরোনাম হয়েছে দীর্ঘ দিন ৷ কিন্তু বিবাহবিচ্ছেদে বাধা এসেছে রোশনের তরফেই ৷

কিন্তু শ্রাবন্তীকে ঘিরে নতুন সম্পর্কের গুঞ্জন কিন্তু বন্ধ হয়নি ৷ শোনা যাচ্ছে, ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরী নাকি তাঁর বর্তমান প্রেমিক ৷ সম্প্রতি অভিরূপের জন্মদিনের ছবিও প্রকাশিত হয়েছে সংবাদমাধ্যমে ৷ শ্রাবন্তীর বাড়িতে পালিত হয় অভিরূপের জন্মদিন ৷ পরিবারের সকলের সামনেই অভিরূপকে হিরে বসানো আংটি উপহার দেন শ্রাবন্তী ৷

সেই আংটির ছবি সামাজিক মাধ্যমে দিয়ে অভিরূপ লিখেছিলেন ওটা তাঁর জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ মানুষের কাছ থেকে পাওয়া উপহার ৷ নাম না করে শ্রাবন্তীকে ধন্যবাদও জানান তিনি ৷ তাঁদের প্রেমের গুঞ্জন যত তীব্র হচ্ছে, তত জোরালো হচ্ছে শ্রাবন্তীকে ঘিরে ট্রোলিংও ৷



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর