রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন

জামালপুরে জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১০ মে, ২০২২
  • ২৬৩ সময় দেখুন
জামালপুরে জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

সাকিব আল হাসান নাহিদ, জামালপুর।

জামালপুরের ইসলামপুরে বোরো ধানের জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মানিক আকন্দ নামে (৫৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত কৃষক উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের
হাড়গিলা গ্রামের মৃত বারী আকন্দের ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার (১০ মে) ভোর সাড়ে ৬টার দিকে কৃষক মানিক বাড়ির পাশে তার চাষকৃত বোরো ধানের জমিতে বৈদ্যুতিক মটারের মাধ্যমে পানি সেচ দিতে যায়। এ সময় অসতর্কতা বশতঃ ওই বৈদ্যুতিক মটারের তারে জড়িয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামপুরের ৫নং নোয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুরুজ্জামান ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর