06
এদিকে উত্তর ভারতে শীত কমে যাওয়ার পর বসন্তের আনন্দ উপভোগ করছিলেন যারা, তাদের জন্য আসন্ন দিনগুলি এতটা ভাল নাও হতে পারে। যার ভয় ছিল, এখন ঠিক সেটাই হতে চলেছে। আবহাওয়া দফতর স্পষ্ট করে দিয়েছে যে এখন দিল্লি-সহ উত্তর ভারতের রাজ্য যেমন পঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, হিমাচল এবং উত্তরাখণ্ডে আরও গরম বাড়বে। আগামী কিছু দিনে সূর্য দেবের প্রভাব এতটাই বাড়বে যে অবস্থা চরমে পৌঁছবে। IMD-র রিপোর্ট বলছে যে আজ, শনিবার থেকে আগামী মঙ্গলবারের মধ্যে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। হিট-ওয়েভের পরিস্থিতি আসতে চলেছে। আগামী পাঁচ মাস এখন এমন পরিস্থিতি থাকবে। অগাস্ট-সেপ্টেম্বরে গিয়ে মানুষ কিছুটা স্বস্তি পেতে পারে।