সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ সুন্দরবন থেকে বাঘ আসতে পারলেও সীমান্ত দিয়ে হাসিনা ও তার দোসরদের ঢুকতে দেওয়া হবে না: ড. মনিরুজ্জামান কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে হঠাৎ আগুনে পুড়ে ছাই জি-মেইলে ভ্যাকেশন রেস্পন্ডার চালুর সহজ নিয়ম ঢাকা ও চট্টগ্রামে নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করবে সরকার নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার প্রয়োগ সীমিত করার পক্ষে বাংলাদেশ রাবি প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Mohammedan SC mull pullout from IFL, send SOS to CM Suvendu Adhikari | Football News

টাঙ্গাইলে ট্রাক-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ১৩৪ সময় দেখুন
টাঙ্গাইলে ট্রাক-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

মোঃ মশিউর রহমান,টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাক-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজনের প্রাণহানি হয়েছে। এতে আহত হয়েছেন আরও একজন। শুক্রবার (১১ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে উপজেলার সল্লা এলাকায় এ ঘটনা ঘটে। টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাক ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছে। এছাড়াও গুরুতর আহত হয়েছে কাভার্ডভ্যানের চালক। তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার সল্লা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার ফলে মহাসড়কের উভয়পাশে অন্তত ১৫কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। নিহতরা হলেন-ট্রাক চালক আনোয়ারুল ইসলাম (৪০) ও হেলপার আরিফুল ইসলাম (২২)। নিহত আনোয়ারুল ইসলাম ঠাকুরগাঁওয়ের মহেশপুর গ্রামে আজহারুল ইসলামের ছেলে ও হেলপার আরিফুল ইসলাম ঠাকুরগাঁওয়ের আরাজি চশ্তমপুর বেলতুলি গ্রামের মো. বাচ্ছুর ছেলে। এলেঙ্গা ফায়ার সার্ভিসের ইনচার্জ আতাউর রহমান ও বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই শাহাদত হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ট্রাকটি উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। এ সময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী কাভার্ডভ্যানটি ঘটনাস্থলে পৌঁছালে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই গাড়িতে থাকা তিনজন আটকা পড়ে। পরে পুলিশ ও ফায়ারসার্ভিস খবর পেয়ে আধাঘন্টা চেষ্টার পর আটকে পড়া তিনজনকে উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, ট্রাকে আটকা পড়া চালক ও হেলপার ঘটনাস্থলেই মারা যায়। নিহতদের লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। অন্যদিকে দুর্ঘটনার ফলে মহাসড়কে কিছুটা যানজট রয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়িদুটি সরিয়ে নেওয়া হয়েছে। যানজট নিরসনে পুলিশ কাজ করছে। দ্রুত সময়ের মধ্যে যানচলাচল স্বাভাবিক হয়ে যাবে বলে জানান পুলিশ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর