বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম :
কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত

টাঙ্গাইলে পুকুরে ডুবে বৃদ্ধের মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ৬৭৭ সময় দেখুন
টাঙ্গাইলে পুকুরে ডুবে বৃদ্ধের মৃত্যু

খায়রুল খন্দকার, টাঙ্গাইল :টাঙ্গাইলের ভূঞাপুরে পুকুরে ডুবে ফজলুল হক (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকাল ৫টার দিকে পৌরসভার ছাব্বিশা কবরস্থানসংলগ্ন একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

ফজলুল হক উপজেলার ছাব্বিশা গ্রামের মৃত ময়েজের ছেলে।

পরিবার ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ফজলুল হক ঘাস কাটতে বের হন। দীর্ঘসময় তিনি ফিরে না আসায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন এবং পরে ভূঞাপুর ফায়ার সার্ভিসকে খবর দেন।

ভূঞাপুর ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার মো. স্বপন আলী বলেন, ‘বেলা ৪টার দিকে খবর পেয়ে আমাদের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। বিকাল ৫টার দিকে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর