সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ সুন্দরবন থেকে বাঘ আসতে পারলেও সীমান্ত দিয়ে হাসিনা ও তার দোসরদের ঢুকতে দেওয়া হবে না: ড. মনিরুজ্জামান কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে হঠাৎ আগুনে পুড়ে ছাই জি-মেইলে ভ্যাকেশন রেস্পন্ডার চালুর সহজ নিয়ম ঢাকা ও চট্টগ্রামে নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করবে সরকার নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার প্রয়োগ সীমিত করার পক্ষে বাংলাদেশ রাবি প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Mohammedan SC mull pullout from IFL, send SOS to CM Suvendu Adhikari | Football News

টাঙ্গাইলে শিশু শিহাব হত্যাকান্ডে ১৪ দিনেও আর কোন আসামি গ্রেপ্তার হয়নি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৪ জুলাই, ২০২২
  • ২৫২ সময় দেখুন
টাঙ্গাইলে শিশু শিহাব হত্যাকান্ডে ১৪ দিনেও আর কোন আসামি গ্রেপ্তার হয়নি

মোঃ মশিউর রহমান,টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইলে বহুল আলোচিত সৃষ্টি একাডেমিক স্কুলে আবাসিক থাকা ৫ম শ্রেনীর ছাত্র শিহাব (১১) হত্যা মামলায় আর কোন আসামি গ্রেপ্তার হয়নি।
টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ মীর মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এ সময় তিনি আরো জানান, আসামিরা পলাতক রয়েছে, তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এ দিকে নিহত শিহাবের পরিবারের অভিযোগ, পুলিশ ইচ্ছা করেই অন্যান্য আসামিদের গ্রেপ্তার করছে না, সৃষ্টির কাছে বিক্রি হয়ে গেছে, তাই আসামি গ্রেপ্তার হচ্ছে না। অন্যদিকে পাঁচদিন রিমান্ড শেষে শিক্ষক আবু বকরকে আদালতে হাজির করা হয়েছে। পরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুজিশিয়াল ম্যাজিস্ট্রেট সামছুল আলম তাকে কারাগারে প্রেরণ করেন। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কোর্ট ইন্সপেক্টর তানভীর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত শিহাবের বাবা ইলিয়াস হোসেন বলেন, পুলিশ সৃষ্টির কর্নধার রিপনের কাছে বিক্রি হয়ে গেছে, তাই আর কোন আসামি গ্রেপ্তার হয় না। রিপন এই লাশ কিনতে চায়, কিন্তু আমি আমার ছেলের লাশ বিক্রি করবো না। কারণ রিপনের দুর্নীতি ঢাকতে এই লাশ দরকার।
উল্লেখ্য, গত ২০ জুন টাঙ্গাইল জেলা শহরের সুপারি বাগান এলাকায় সৃষ্টি একাডেমিক স্কুলের আবাসিক ভবনের সাত তলা থেকে শিহাব মিয়ার লাশ উদ্ধার করা হয়। মৃত শিহাব মিয়া (১১) জেলার সখিপুর উপজেলার বেড়বাড়ি গ্রামের প্রবাসী ইলিয়াস হোসেনের ছেলে। শুরু থেকেই শিশুটিকে হত্যার অভিযোগ তুলে আসছিল তার পরিবার। পরে লাশ ময়নাতদন্ত শেষে পারিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। এ ঘটনায় প্রাথমিক পর্যায়ে টাঙ্গাইল সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়। ময়নাতদন্তের প্রতিবেদন প্রকাশের পর রবিবার বিকালে র‌্যাব সাতজন শিক্ষক ও পুলিশ দুইজন শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পরে র‌্যাব তাদের কাছে গুরুত্বপূর্ণ কোনও তথ্য না পাওয়ায় তাদের সাতজনকে ছেড়ে দেয়।
পরে (২৭ জুন) নিহত শিহাবের মা বাদি হয়ে টাঙ্গাইল সদর থানায় ৬ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার আসামিরা হচ্ছেন- টাঙ্গাইলের সৃষ্টি একাডেমিক স্কুলের আবাসিক শিক্ষক আবু বক্কর, বিপ্লব, আশরাফ, মাসুদ, মতিন ও বিজন। পুলিশ মামলার আগে শিক্ষক নাসির ও আবু বক্করকে আটক করলেও মামলায় নাসিরের নাম না থাকায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর