রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ সুন্দরবন থেকে বাঘ আসতে পারলেও সীমান্ত দিয়ে হাসিনা ও তার দোসরদের ঢুকতে দেওয়া হবে না: ড. মনিরুজ্জামান কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে হঠাৎ আগুনে পুড়ে ছাই জি-মেইলে ভ্যাকেশন রেস্পন্ডার চালুর সহজ নিয়ম ঢাকা ও চট্টগ্রামে নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করবে সরকার নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার প্রয়োগ সীমিত করার পক্ষে বাংলাদেশ রাবি প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Mohammedan SC mull pullout from IFL, send SOS to CM Suvendu Adhikari | Football News

টাঙ্গাইলে সৃষ্টি স্কুল ছাত্রকে শ্বাসরোধে হত্যা, তদন্তে প্রকাশ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৬ জুন, ২০২২
  • ২৩৩ সময় দেখুন
টাঙ্গাইলে সৃষ্টি স্কুল ছাত্রকে শ্বাসরোধে হত্যা, তদন্তে প্রকাশ

মোঃ মশিউর রহমান,টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
টাঙ্গাইলে সৃষ্টি একাডেমিক স্কুলের আবাসিক ভবন থেকে শিহাব মিয়ার মরদেহ উদ্ধারের ঘটনায় ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেছে।

রিপোর্টে গলা চেপে ধরে হত্যা করার আলামত পাওয়া গেছে। রোববার (২৬ জুন) দুপুরে ময়নাতদন্তের রিপোর্টের ফলাফল পাওয়া যায়।

পরে সিভিল সার্জন অফিস থেকে ময়নাতদন্তের রিপোর্টটি থানায় পাঠানো হয়েছে। গত (২০ জুন) সন্ধ্যায় ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিহাব মিয়া সখীপুর উপজেলার বেরবাড়ী গ্রামের প্রবাসী ইলিয়াস হোসেনের ছেলে। শিহাব সৃষ্টি একাডেমিক ৫ম শ্রেণীর ছাত্র ছিলো।

পরদিন (২১ জুন) টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ ও হাসপাতালে শিহাবের মরদেহের ময়নাতদন্ত করা হয়। যদিও সৃষ্টি একাডেমিক স্কুলের কর্তৃপক্ষ এটিকে শুরু থেকেই আত্মহত্যা বলে দাবি করে আসছিলেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মরদেহ ময়নাতদন্ত করার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আরএমওসহ ৩ চিকিৎসকের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। ওই ৩ সদস্যদের মেডিকেল বোর্ড ময়নাতদন্তের কাজ সম্পন্ন করেন। ময়নাতদন্তের রিপোর্টে গামছা জাতীয় কোন কিছু পেছিয়ে শ্বাসরোধ করে হত্যার আলামত পাওয়া যায়। এ ছাড়া শরীরের অন্য কোন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। শুধুমাত্র গলায় আঘাতের চিহ্ন রয়েছে।
নিহতের পরিবারের শুরু থেকেই হত্যা বলে দাবি করে আসছিলো। তারা এ ঘটনায় সুষ্ঠু বিচারের দাবি করেন।

নিহত শিহাবের ফুপাতো ভাই আল আমিন সিকদার বলেন, চার মাস আগে সৃষ্টিতে ৫ম শ্রেণীতে শিহাব মিয়াকে ভর্তি করা হয়। সৃষ্টি থেকে আমাদের জানানো হয়েছিল শিহাব এক্সিডেন্ট করেছে। আবার ফোন করে বলে শিহাব মাথা ঘুরে পড়ে গেছে। শিহাব যেখানে থাকতো আমাদের সেখানে যেতে দেয়া হয়নি। শিহাব আত্মহত্যা করার মতো ছেলে না। তদন্ত প্রতিবেদনে শিশু পুত্র শিহাবকে শ্বাসরোধ করে হত্যার সত্য তথ্য প্রকাশ পাওয়া স্বস্তি জানিয়েছেন নিহত শিহাবের বাবা প্রবাসী মো. ইলিয়াস হোসাইন।

এ ঘটনায় হত্যা মামলা দায়ের করার কথা জানিয়েছেন তিনি। জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন তিনি।

সৃষ্টি শিক্ষা পরিবারের চেয়ারম্যান শরিফুল ইসলাম রিপনের সাথে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

এ প্রসঙ্গে টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, ময়াতদন্তের রিপোর্ট অনুয়ায়ী আইনগত ব্যবস্থা নেয়া হবে। অপরাধী যেই হোক, কাউকেই ছাড় দেয়া হবে না বলেও জানান তিনি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর