শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে নতুন আক্রান্ত ৬১৯ লন্ডনে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৬ কর্ণফুলী থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত FWICE President BN Tiwari Warns Netflix Of Nationwide Production Shutdown Over Proposed Pakistani Show Release | Web-series News বেরোবিতে উপাচার্যের দফতরে হাতাহাতি, ৪ কর্মকর্তা বরখাস্ত Tom Latham overtakes Brendon McCullum to enter New Zealand’s top four in Test run charts | Cricket News জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত ‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla

টাঙ্গাইলে ২১ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২
  • ২২৭ সময় দেখুন
টাঙ্গাইলে ২১ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত

মোঃ মশিউর রহমান,টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।
রোববার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক ড. মো. আতাউল গণির পুষ্পস্তবকের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। এসময় টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন উপস্থিত ছিলেন। পরে জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার পুস্পস্তবক অর্পন করেন। এরপর একে একে টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ, পিবিআই, নৌ পুলিশ, পৌরসভা, সদর উপজেলা পরিষদ, টাঙ্গাইল প্রেসক্লাব’সহ সামাজিক সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল, সরকারি-বেসরকারী প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এর আগে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে চলে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে দেশাত্ববোধক গানের অনুষ্ঠান। এছাড়া, জেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠনের আয়োজনে দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল- দেশাত্ববোধক সঙ্গীতের সঙ্গে শহীদ বেদীতে পুস্পার্ঘ অর্পন, প্রভাত ফেরী, জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন, কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, আলোচনা সভা, খেলাধূলা, চিত্রাঙ্কন ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মিলাদ ও দোয়া মাহফিল।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর