মোঃ মশিউর রহমান,টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে উপজেলা সমবায় সমিতির ৪০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
১৮ ফেব্রুয়ারি বিআরডিবি হল রুমে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আতাউর রহমান খান।
বিআরডিবির চেয়ারম্যান রহুল আমিন এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের সভাপতি বিপ্লব মাহমুদ উজ্জল, বিআরডিবি উপ-পরিচালক এস এম জুয়েল আহমেদ, ঘাটাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু, উপজেলা নির্বাহী অফিসার মো. সোহাগ হোসেন, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান কাজী আরজু, মহিলা ভাইস-চেয়ারম্যান শাহীনা সুলতানা, উপজেলা সমবায় অফিসার মো.ওয়াজেদ আলী, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো. জাফর উল্লাহ। অনুষ্ঠান শেষে শ্রেষ্ঠ সমবায়ীদের মাঝে পুরুষ্কার প্রদান করা হয়। এ সভায় ২০২০-২০২১ অর্থ বছরের আয়-ব্যয় হিসাব পেশ করা হয়।