শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে নতুন আক্রান্ত ৬১৯ লন্ডনে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৬ কর্ণফুলী থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত FWICE President BN Tiwari Warns Netflix Of Nationwide Production Shutdown Over Proposed Pakistani Show Release | Web-series News বেরোবিতে উপাচার্যের দফতরে হাতাহাতি, ৪ কর্মকর্তা বরখাস্ত Tom Latham overtakes Brendon McCullum to enter New Zealand’s top four in Test run charts | Cricket News জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত ‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla

টাঙ্গাইলের বীর মুক্তিযোদ্ধা ৮ নারীকে সংবর্ধনা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৩২ সময় দেখুন
টাঙ্গাইলের বীর মুক্তিযোদ্ধা ৮ নারীকে সংবর্ধনা

মোঃ মশিউর রহমান,টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইলের ৮ নারী বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে
সংবর্ধনা প্রাপ্তরা হলেন- সদর উপজেলার বীরমুক্তিযোদ্ধা রফিয়া আক্তার ডলী, ঘাটাইল উপজেলার বীরমুক্তিযোদ্ধা কাজী ফিরোজা ইসলাম বিউটি ও বীরমুক্তিযোদ্ধা জহুরা খাতুন, কালিহাতী উপজেলার বীরমুক্তিযোদ্ধা হাজেরা খাতুন, মির্জাপুর উপজেলার বীরমুক্তিযোদ্ধা রবিজান, সখিপুর উপজেলার বীরমুক্তিযোদ্ধা মোছা. ফাতেমা খাতুন ও বীরমুক্তিযোদ্ধা শেফালী, দেলদুয়ার উপজেলার বীরমুক্তিযোদ্ধা রিক্তা বেগম। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রথমে নারী মুক্তিযোদ্ধাদের গার্ড অফ অনার দেওয়া হয়। এরপর জেলা প্রশাসকের সভা কক্ষে ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক।

জেলা প্রশাসক ড. মো. আতাউল গনির সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ফজলুল হক বীরপ্রতীক, বীর মুক্তিযোদ্ধা রবিজান, বীর মুক্তিযোদ্ধা শেফালী ও বীর মুক্তিযোদ্ধা মোছা. ফাতেমা খাতুন। এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আমিনুল ইসলাম, টাঙ্গাইল পৌরসভার মেয়র এস.এম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, ইউএনও রানুয়ারা খাতুন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ সহ অন্যান্য সুধীজন ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর