বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস

ডিএসই এর সাবেক সভাপতি রকিবুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বিএসইসি – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৯ মার্চ, ২০২২
  • ২০২ সময় দেখুন
ডিএসই এর সাবেক সভাপতি রকিবুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বিএসইসি – Corporate Sangbad


আর্কাইভ শেয়ার বাজার

নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এর সাবেক সভাপতি রকিবুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নির্বাহী পরিচালক (প্রশাসন) মোঃ মাহবুবুল আলমের স্বাক্ষরিত এক শোক বার্তায় গভীর শোক ও সমবেদনা জানানো হয়।

শোকবার্তায় বিএসইসি’র পক্ষ থেকে বলা হয়, ডিএসইর সাবেক সভাপতি রকিবুর রহমানের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। পুঁজিবাজারের উন্নয়নে দীর্ঘকাল ধরে বার্যকর অবদান রাখার জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন তাঁকে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করবে। আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। একইসঙ্গে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

উল্লেখ্য, শুক্রবার (১৮ মার্চ) দুপুর ১২ টা ৩০ মিনিটে ডিএসই’র সাবেক সভাপতি রকিবুর রহমান রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। তিনি কয়েক বছর ধরেই প্রোস্টেট ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, দুই পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর