নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্য সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে কমেছে লেনদেনকৃত টাকার পরিমাণও ।
ডিএসই সূত্রে তথ্যটি নিশ্চিত করেছে।
সোমবার ডিএসইতে ৩৯০ কোটি ৩৮ লাখ ৮৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৩ কোটি ৫৯ লাখ ৫ হাজার টাকা কম। গত কাল ডিএসইতে ৩৯৩ কোটি ৯৭ লাখ ৯২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৭২ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৪৮২ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪২৮ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৪০৯ পয়েন্টে।
আজ ডিএসইতে ৩৮০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪ টির, কমেছে ৩৪৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯ টির।






