
ইউনাইটেড নিউজডেস্ক::স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম আজ রোববার ডিজিটাল পশুর হাটের উদ্বোধন করে এই হাট থেকেই ১ লাখ ৪৮ হাজার টাকায় একটি গরু কেনেন তিনি। মন্ত্রীর কেনা গরুটির ওজন ৩৫০ কেজির আশপাশে, গায়ের রং বাদামি।
হাটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ করা যাচ্ছে। এর মধ্যেই আসছে পবিত্র ঈদুল আজহা। গত বছর মহামারির সময়েও হাটে পশু কেনাবেচা হয়েছে। গত বছর থেকেই সিটি করপোরেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠান ডিজিটালি পশু কেনাবেচার চেষ্টা করছে। তাতে সফলতাও পেয়েছে।