সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ সুন্দরবন থেকে বাঘ আসতে পারলেও সীমান্ত দিয়ে হাসিনা ও তার দোসরদের ঢুকতে দেওয়া হবে না: ড. মনিরুজ্জামান কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে হঠাৎ আগুনে পুড়ে ছাই জি-মেইলে ভ্যাকেশন রেস্পন্ডার চালুর সহজ নিয়ম ঢাকা ও চট্টগ্রামে নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করবে সরকার নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার প্রয়োগ সীমিত করার পক্ষে বাংলাদেশ রাবি প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Mohammedan SC mull pullout from IFL, send SOS to CM Suvendu Adhikari | Football News

ঢাবিকে দ্বিতীয় শতকের জন্য উপযুক্তভাবে গড়ে তুলব: উপাচার্য

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১ জুলাই, ২০২২
  • ১৯৮ সময় দেখুন
ঢাবিকে দ্বিতীয় শতকের জন্য উপযুক্তভাবে গড়ে তুলব: উপাচার্য


ঢাবি করেসপন্ডেন্ট

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, গবেষণা, উদ্ভাবন এবং ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতার মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়কে তার দ্বিতীয় শতকের জন্য উপযুক্তভাবে গড়ে তুলব।

শুক্রবার (১ জুলাই) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইন্ডাস্ট্রি একাডেমিয়া-সহযোগিতা প্রসঙ্গে অধ্যাপক আখতারুজ্জামান বলেন, ‘ইন্ডাস্ট্রির চাহিদা মোতাবেক জাতির উন্নয়নের সহায়ক, এমন ধরনের উদ্ভাবন এবং গবেষণা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিচালিত হবে। এর মধ্য দিয়ে জাতীয় উন্নয়নে খ্যাতিমান এ বিশ্ববিদ্যালয়টি ঐতিহাসিকভাবে যে অবদান রেখে আসছে সেই ধারাবাহকিতা অক্ষুণ্ন থাকবে। কীভাবে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বিশ্ববিদ্যালয়টি অবদান রাখবে, কীভাবে চতুর্থ শিল্পবিপ্লবের সুবিধাসমূহ কাজে লাগিয়ে বিশ্ববিদ্যালয়কে পঞ্চম শিল্পবিপ্লবের উপযুক্ত করে বিনির্মান করা যাবে সেজন্য আমরা কর্মকৌশল গ্রহণ করব।’

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০২ তম বৎসরে পদার্পণকে স্মরণ করে ১০২ পাউন্ডের কেক কেটে বিশ্ববিদ্যালয় দিবসের ‌অনুষ্ঠান উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

এসময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী, রেজিস্ট্রার প্রবীর কুমার সরকারসহ বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রাধ্যক্ষবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীসহ অনেকে।

সারাবাংলা/আরআইআর/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর