রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ সুন্দরবন থেকে বাঘ আসতে পারলেও সীমান্ত দিয়ে হাসিনা ও তার দোসরদের ঢুকতে দেওয়া হবে না: ড. মনিরুজ্জামান কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে হঠাৎ আগুনে পুড়ে ছাই ঢাকা ও চট্টগ্রামে নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করবে সরকার নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার প্রয়োগ সীমিত করার পক্ষে বাংলাদেশ রাবি প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Mohammedan SC mull pullout from IFL, send SOS to CM Suvendu Adhikari | Football News রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু রোববার

ঢাবির ‘চ’ ইউনিটে ভর্তির প্রথম ধাপের পরীক্ষার ফল প্রকাশ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
  • ১৯৪ সময় দেখুন
ঢাবির ‘চ’ ইউনিটে ভর্তির প্রথম ধাপের পরীক্ষার ফল প্রকাশ


ঢাবি করেসপন্ডেন্ট

ঢাকা: ২০২১-২২ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রথম ধাপের সাধারণ জ্ঞান অংশের ফল প্রকাশিত হয়েছে। পাসকৃত শিক্ষার্থীদের মধ্য থেকে প্রথম দেড় হাজার শিক্ষার্থী অংকন পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

বৃহস্পতিবার (২৩ জুন) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফলাফল প্রকাশিত হয়েছে। তবে ঠিক কত সংখ্যক শিক্ষার্থী পাস করেছেন— এমন কোনো তথ্য জানায়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শিক্ষার্থীরা স্নাতকপূর্ব ভর্তির ওয়েবসাইটে (admission.eis.du.ac.bd) আবেদনকৃত নিজ প্রোফাইলে গিয়ে ফলাফল দেখতে পারবেন।

এদিকে, পাসকৃতদের মধ্যে প্রথন দেড় হাজার জন দ্বিতীয় ধাপের অংকন পরীক্ষায় অংশ নেবেন আগামী ২ জুলাই। ওইদিন বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এই ইউনিটের অংকন পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। এদের মধ্য থেকে ১৩০ জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে ভর্তি হওয়ার সুযোগ পাবেন।

এর আগে, গত ১৭ জুন বেলা ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের ২০২১-২২ শিক্ষাবর্ষের সাধারণ জ্ঞান অংশের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে সাড়ে সাত হাজার শিক্ষার্থী আবেদন করেছিলেন।

‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষার মোট ১০০ নম্বরের। দুটি অংশে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। একটি হলো— সাধারণ জ্ঞান (বহুনির্বাচনী)। এ অংশে রয়েছে ৪০ নম্বর। অন্যটি হলো— অংকন (ফিগার ড্রইং)। এতে রয়েছে ৬০ নম্বর।

সারাবাংলা/আরআইআর/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর