রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায় নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়ছেন গোবিপ্রবি শিক্ষার্থীরা সৌদি বিমান হামলায় ইয়েমেনে শিশুসহ নিহত ৪১ চাঁইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত Allu Aravind Takes Action After Fans Complain About Blocked Tickets At Allu Cinemas, Video-Calls Staff | Regional Cinema News ‘Making my job easier’: CSK head coach Zaheer Khan breaks silence on MS Dhoni’s ‘unexpected’ retirement | Cricket News ভারত থেকে আগুন-সন্ত্রাসের মদদ দিচ্ছেন শেখ হাসিনা: রিজভী হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৭০ রাবিতে ‘ছাত্রলীগ’ অভিযোগে শিক্ষার্থীকে মারধর, ক্ষোভে অবরুদ্ধ প্রশাসন ও ছাত্রদল

থ্রি ইডিয়টস করার সময় মানসিক অবসাদে ডুবে গিয়েছিলেন আলি ফজল, কী হয়েছিল আসলে?– News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৫ জুন, ২০২১
  • ৩৭৩ সময় দেখুন
থ্রি ইডিয়টস করার সময় মানসিক অবসাদে ডুবে গিয়েছিলেন আলি ফজল, কী হয়েছিল আসলে?– News18 Bangla


#মুম্বই: কেরিয়ার শুরুই করেছিলেন সুপারহিট ছবি ‘থ্রি ইডিয়টস’ (3 Idiots) ছবি দিয়ে। ছবিতে এক ইঞ্জিনিয়ারিং পড়ুয়া নাম জয় লোবোর চরিত্রে অভিনয় করেছিলেন আলি ফজল (Ali Fazal)। ছবিতে দেখানো হয়েছিল, ঠিক সময়ে প্রোজেক্ট জমা দিতে না পারায় এবং প্রোজেক্ট জমা দেওয়ার সময়সীমা ডিন না বাড়ানোয় শেষ পর্যন্ত আত্মঘাতী হয়েছিলেন ওই ছাত্র। সম্প্রতি এই ছবি নিয়ে কথা বলতে গিয়ে নিজের জীবনের এক দুর্বিষহ অভিজ্ঞতার কথা শেয়ার করলেন আলি।

সম্প্রতি এক সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে আলি বলেছেন, ‘আমি থ্রি ইডিয়টস করার সময় মানসিক অবসাদে ডুবে গিয়েছিলাম। আমি খুব ছোট একটা চরিত্রে ওই ছবিতে কাজ করেছিলাম।’ আলির আরও বক্তব্য, ‘আপনি জানেন ওই সময় কী হয়েছিল? আচমকা কিছু খবর শিরোনামে এসেছিল। এক কলেজপড়ুয়া নিজেকে শেষ করে ফেলেছে। এর পরই এক নিউজ চ্যানেল থেকে আমার কাছে ফোন আসে, স্যার, আপনি যেমন চরিত্রে অভিনয় করেছেন, ওই কলেজে একেবারে হুবহু ঘটনা ঘটেছে। আপনার এটা শোনার পর কেমন লাগবে? আমি ওই সময় একেবারে ভেঙে পড়েছিলাম। আমি নিজেই কলেজের দ্বিতীয় বর্ষে পড়ছি তখন।’

এক ছাত্রের ওই ভাবে নিজেকে শেষ করে দেওয়ার ঘটনায় বিস্তর প্রভাব পড়েছিল অভিনেতা আলির মনে। তিনি থ্রি ইডিয়টসের পরিচালক রাজকুমার হিরানিকেও সেই কথা জানিয়েছিলেন। আলির কথায়, ‘আমি ডিপ্রেশনে চলে গিয়েছিলাম। আমি রাজু স্যারকে বলেওছিলাম। বাকিদের সঙ্গেও শেয়ার করেছিলাম। ওঁরা সবাই আমাকে তখন বলেছিল, এমনটা কোরো না। তুমি চ্যানেলের লোেকদের বলো প্রযোজকের সঙ্গে কথা বলে নিতে।’

চেতন ভগতের ‘ফাইভ পয়েন্ট সামওয়ান’ উপন্যাসের উপর ভিত্তি করে এই ছবি তৈরি করেছিলেন রাজকুমার হিরানি। ছবিতে অভিনয় করেছিলেন আমির খান, মাধবন, শরমন জোশি। দেখা গিয়েছিল বোমন ইরানি ও করিনা কাপুরকেও। অন্যদিকে, আলির জনপ্রিয় ছবিগুলির মধ্যে রয়েছে হ্যাপি ভাগ জায়েগি, ভিক্টোরিয়া অ্যান্ড আবদুল, জাসুস ও ফুকরে সিরিজ। জনপ্রিয় ওয়েব সিরিজ মির্জাপুরেও অভিনয় করেছেন আলি। শুক্রবার মুক্তি পাবে নেটফ্লিক্সে ওয়েব সিরিজ ‘রে’। তাতেও অভিনয় করেছেন আলি ফজল।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর