আজ বুধবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষে রয়েছে ক্রাউন সিমেন্ট পিএলসি এবং পতনের শীর্ষে রয়েছে কুইন সাউথ টেক্সটাইল লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
দর বৃদ্ধির শীর্ষে থাকা ক্রাউন সিমেন্ট পিএলসির আজকের শেয়ার দর ৯.৮৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ৬৭.৯০ টাকায় দাঁড়িয়েছে। কোম্পানির গতকালের ক্লোজিং প্রাইজ ছিল ৬১.৮০ টাকা। আজকের ওপেনিং প্রাইজ ৬২.৬০ টাকা ও ক্লোজিং প্রাইজ ৬৭.৯০ টাকা। আজকে শেয়ারটি লেনদেন হয় ৬২.৬০ টাকা থেকে ৬৭.৯০ টাকায়। গত এক বছরে কোম্পানিটি শেয়ার লেনদেন হয় ৪৪ টাকা থেকে ৮৯.৮০ টাকায়। কোম্পানিটি ২৩৪ বারে ১ লাখ ৩ হাজার ৮২২ টি শেয়ার লেনদেন হয়। যার বাজার মূল্য ৭০ লাখ ১০ হাজার টাকা।
দর বৃদ্ধির শীর্ষে তালিকায় থাকা অন্যান্য কোম্পানি গুলোর মধ্যে ড্রগন সোয়টার এন্ড স্পিনিং লিমিটেড ৯.৮৩ শতাংশ, তমিজউদ্দিন টেক্সটাইল মিলস্ লিমিটেড ৮.৭৩ শতাংশ, সোনালী পেপার এন্ড বোর্ড মিলস লিমিটেড ৬.০৭ শতাংশ, সেন্ট্রাল ফার্মাসিটিক্যালস লিমিটেড ৫.১৯ শতাংশ, এডিএন টেলিকম লিমিটেড ৫.১৫ শতাংশ, ডেল্টা লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড ৪.১৯ শতাংশ, অলিম্পক এক্সেসরিস লিমিটেড ৪.৫১ শতাংশ, রিলায়েন্স ওয়ান দা ফার্স্ট স্কিম অব রিয়ালেন্স ইন্সুরেন্স মিচুয়াল ফান্ড ৪.৪২ শতাংশ, নিউ লাইন ক্লোথিংস লিমিটেড ১.১৫ দর বৃদ্ধি পেয়েছে।
অপরদিকে দর পতনের শীর্ষে থাকা কুইন সাউথ টেক্সটাইলের শেয়ার দর ৮.৮৭ শতাংশ হ্রাস পেয়ে সর্বশেষ শেয়ারদর দাঁড়িয়েছে ২৫.৭০ টাকায় । কোম্পানির গতকালের ক্লোজিং প্রাইজ ছিল ২৮.২০ টাকা। আজকের ওপেনিং প্রাইজ ২৬.৫০ টাকা ও ক্লোজিং প্রাইজ ২৫.৭০ টাকা। আজকে শেয়ারটি লেনদেন হয় সর্বনিম্ন ২৫.৫০ টাকা থেকে সর্বোচ্চ ২৬.৭০ টাকায়। গত এক বছরে কোম্পানিটি শেয়ার লেনদেন হয়েছে সর্বনিম্ন ২০.২০ টাকা থেকে সর্বোচ্চ ৩৬.৭০ টাকায়। কোম্পানিটি ২ হাজার ১৬৬ বারে ৪৭ লাখ ৮৪ হাজার ৭৭০ টি শেয়ার লেনদেন করেছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- কুইন সাউথ টেক্সটাইল মিলস্ লিমিটেড ৮.৮৭ শতাংশ, হাক্কানী পাল্ব ও পেপার মিলস্ লিমিটেড ৪.৬৮ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিচুয়াল ফান্ড ৩.৯৩ শতাংশ, সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড ৩.৯০ শতাংশ, লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড ৩.৯০ শতাংশ, এম্বি ফার্মাসিটিক্যাল লিমিটেড ৩.৭৮ শতাংশ, আজিজ পাইপস লিমিটেড ৩.৫৭ শতাংশ, মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৩.৪৮ শতাংশ, মেঘনা কনডেন্স মিল্ক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ০.৫৭ শতাংশ, জি কিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৩.৩৪ শতাংশ দর হ্রাস পেয়েছে।