বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম :
Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস

দর বৃদ্ধির শীর্ষে জেএমআই হসপিটাল, পতনে ড্রাগন সোয়টার – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১১ এপ্রিল, ২০২২
  • ২৩৭ সময় দেখুন
দর বৃদ্ধির শীর্ষে জেএমআই হসপিটাল, পতনে ড্রাগন সোয়টার – Corporate Sangbad


নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসছে বিবিধ খাতের কোম্পানি জেএমআই হসপিটাল রিকিউজিট মেনুফ্যাকচারিং লিমিটেড এবং পতনের শীর্ষে বস্ত্র খাতের কোম্পানি ড্রাগন সোয়টার এন্ড স্পিনিং লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার জেএমআই হসপিটালের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯.৭৯ শতাংশ। কোম্পানিটির গত কালের ক্লোজিং প্রাইজ ছিল ৩৮.৮০ টাকা। আজকের ওপেনিং প্রাইজ ৪২.৬০ টাকা ও ক্লোজিং প্রাইজ ৪২.৬০ টাকা। আজকে শেয়ার লেনদেন ৪২.৬০ টাকায়। কোম্পানিটি আজকে ১৫৭ বারে ৭২২১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য দাঁড়িয়েছে ৩ লাখ ১০ হাজার টাকা। ২০২২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের এই প্রতিষ্ঠান বর্তমানে মার্কেটের ‘এন’ ক্যাটাগরিতে অবস্থান করছে।

দর বৃদ্ধির শীর্ষে তালিকায় থাকা অন্য কোম্পানি গুলোর মধ্যে- প্রাইম ইন্সুরেন্সের ৫.১১ শতাংশ, ওয়াইম্যাক্সের ৫.১০ শতাংশ, নর্দার্ন ইন্সুরেন্সের ৪.৭৪ শতাংশ, আইপিডিসি ফাইন্যান্সের ৪.১৩ শতাংশ, সোনালী পেপারের ৪.১১ শতাংশ, বিডি থাই ফুডের ৩.৬২ শতাংশ, আসিবি অগ্রণী-১ম মিউচুয়াল ফান্ডের ৩.২৯ শতাংশ, নাহি অ্যালুমিনিয়ামের ৩.০১ শতাংশ এবং ভিএএম এলআরবিবিএফ মিউচুয়াল ফান্ডের ২.৭৭ শতাংশ দর বেড়েছে।

অপর দিকে দর পতনের শীর্ষে থাকা ড্রাগন সোয়টার এন্ড স্পিনিং লিমিটেডের শেয়ার দর হ্রাস পেয়েছে ৪.৭৪ শতাংশ। কোম্পানিটির গত কালের ক্লোজিং প্রাইজ ছিল ১৯ টাকা। আজকের ওপেনিং প্রাইজ ১৮.৩০ টাকা ও ক্লোজিং প্রাইজ ১৮.১০ টাকা। কোম্পানিটির আজকে শেয়ার লেনদেন হয় ১৮ টাকা থেকে ১৮.৫০ টাকায়। কোম্পানিটি আজকে ৮৪৮ বারে ২০ লাখ ১৪ হাজার ৭০৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য দাঁড়িয়েছে ৩ কোটি ৬৭ লাখ ৩০ হাজার টাকা। ২০১৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এই প্রতিষ্ঠান বর্তমানে মার্কেটের ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে।

দর পতনের শীর্ষে তালিকায় থাকা অন্য কোম্পানি গুলোর মধ্যে- রেনউইক যগেশ্বরের ১.৯৯ শতাংশ, জেনেক্স ইনফোসিসের ১.৯৭ শতাংশ, আইটি কনসালট্যান্টসের ১.৯৬ শতাংশ, এশিয়ান টাইগার গ্রোথ ফান্ডের ১.৯৬ শতাংশ, সিএপিএম আবিবিএল মিউচুয়াল ফান্ডের ১.৯৬ শতাংশ, ফরচুন সুজের ১.৯৩ শতাংশ, প্যারামাউন্ট টেক্সটাইলের ১.৯৩ শতাংশ, প্রভাতী ইন্সুরেন্সের ১.৯৩ শতাংশ এবং এপেক্স স্পিনিংয়ের ১.৯২ শতাংশ দর কমেছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর