মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন

দর বৃদ্ধির শীর্ষে সামিট অ্যালায়েন্স – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২
  • ১৪০ সময় দেখুন
দর বৃদ্ধির শীর্ষে সামিট অ্যালায়েন্স – Corporate Sangbad


নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার দর বৃদ্ধির শীর্ষে রয়েছে সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ২ টাকা ৭০ পয়সা বা ৯.৭৫ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ৩০ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, কোম্পানিটি ১ হাজার ৪৫০ বারে ২৪ লাখ ১৬ হাজার ২৭৫টি শেয়ার লেনদেন করে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে শাইনপুকুর ‍সিরামিকস লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ১ টাকা ৯০ পয়সা  বা ৭.২০ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ২৮ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে পূবালী ব্যাংক লিমিটেড। আজ শেয়ারটির দর ২৮ টাকা ৫০ পয়সা বা ৬.৭৪ শতাংশ বেড়েছে।

দর বৃদ্ধির তালিকায় শীর্ষ ১০ এ থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে-  সায়হাম কটন, জিপিএইচ ইস্পাত, এসইএমএল লেকচার ইক্যুয়িটি ম্যানেজমেন্ট ফান্ড,অ্যাপেক্স ফুডস, পাইওনিয়ার ইন্স্যুরেন্স ও আরএসআরএম স্টিল লিমিটেড।

কর্পোরেট সংবাদ/এআর

আরো পড়ুন

ঈদের আগে সূচকের পতনে লেনদেনে সমাপ্তি





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom