বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা

দশ মাসে রপ্তানি আয় ৪৫৬৭ কোটি ডলার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৩ মে, ২০২৩
  • ১১৫ সময় দেখুন
দশ মাসে রপ্তানি আয় ৪৫৬৭ কোটি ডলার


চলতি অর্থবছরের প্রথম দশ মাসে (জুলাই-এপ্রিল) রপ্তানি খাতে ৪ হাজার ৫৬৭ কোটি ৭৬ লাখ মার্কিন ডলার আয় হয়েছে। এ সময়ে বরাবরের মত পোশাক থেকে সর্বোচ্চ রপ্তানি আয় এসেছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে। এ সময়ের রপ্তানি আয় এর আগের বছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ৩৮ শতাংশ বেশি।

জুলাই-এপ্রিল সময়ে পোশাক রপ্তানি হয়েছে ৩ হাজার ৮৫৭ কোটি ৭৫ লাখ ডলারের। এর মধ্যে নীটপণ্যের রপ্তানি ছিল ২ হাজার ৯৬ কোটি ডলারের এবং ওভেন পণ্য ১ হাজার ৭৬০ কোটি ডলারের। এছাড়া রপ্তানি করে পাট ও পাটজাত পণ্য থেকে ৭৭ কোটি ডলার, কৃষিপণ্য থেকে ৭৪ কোটি ডলার, হিমায়িত মাছ থেকে ৩৭ কোটি ডলার, রাসায়নিক পণ্য থেকে ৩৫ কোটি ডলার এবং প্লাস্টিক পণ্য থেকে ১৭ কোটি ডলার আয় হয়েছে।

একক মাস হিসেবে জুলাইয়ে ৩৯৫ কোটি ৬০ লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছে।

সূত্রঃবাসস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর