মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন

‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ১০ সময় দেখুন
‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা

‎খায়রুল খন্দকার, টাঙ্গাইল :টাঙ্গাইলের ভূঞাপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিভিন্ন অনিয়মের অভিযোগে তিনটি দোকানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
‎
‎মঙ্গলবার (২৪ নভেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান রুমেল।
‎
‎জানা যায় উপজেলার পাথাইল কান্দী বাজারে তালুকদার ইন্টারপ্রাইজ ও প্রামাণিক এন্টারপ্রাইজে বৈধ লাইসেন্স না থাকা এবং একই দোকানে গ্যাস ও পেট্রোল একসঙ্গে সংরক্ষণ ও বিক্রির অপরাধে দুটি তেলের দোকানকে যথাক্রমে ১০ হাজার ও ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
‎এ ছাড়াও গোবিন্দাসী বাজারে গরিব ষ্টোরে কসমেটিকসের নকল প্রসাধনী রাখার অপরাধে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
‎
‎অভিযানে তিনটি দোকান থেকে সর্বমোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
‎ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং বাজারে অনিয়ম ও নকল পণ্যের বিক্রি রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
‎

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর