সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ সুন্দরবন থেকে বাঘ আসতে পারলেও সীমান্ত দিয়ে হাসিনা ও তার দোসরদের ঢুকতে দেওয়া হবে না: ড. মনিরুজ্জামান কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে হঠাৎ আগুনে পুড়ে ছাই জি-মেইলে ভ্যাকেশন রেস্পন্ডার চালুর সহজ নিয়ম ঢাকা ও চট্টগ্রামে নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করবে সরকার নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার প্রয়োগ সীমিত করার পক্ষে বাংলাদেশ রাবি প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Mohammedan SC mull pullout from IFL, send SOS to CM Suvendu Adhikari | Football News

দুর্নীতি-অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ: সেই শিক্ষিকার বদলি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ১৪১ সময় দেখুন
দুর্নীতি-অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ:  সেই শিক্ষিকার বদলি

সাকিব আল হাসান নাহিদ, জামালপুর: আন্দোলনের মুখে অবশেষে জামালপুরের মেলান্দহ বানিপাকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বহুল আলোচিত সমালোচিত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মায়া বেগমকে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) তিনি উত্তর মেলান্দহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদানের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়েছে।

সংশ্লিষ্ট ক্লাস্টার দায়িত্বে থাকা এটিও গোলাম কিবরিয়াও বদলির আদেশটি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ওই শিক্ষিকার বিরুদ্ধে কর্মফাঁকি, দুর্নীতি-অনিয়ম, স্বেচ্ছাচারিতা, অভিভাবকদের সাথে দুর্ব্যবহার, স্বাক্ষর জাল করে এসএমসি’র পকেট কমিটি গঠন, স্বাক্ষর জাল করে ভূয়া-বিলভাউচারের মাধ্যমে স্লিপ প্রকল্পের অর্থ হাতিয়ে নেয়া, জন্ম নিবন্ধনের কথা বলে অর্থ নিয়েও জন্মনিবন্ধন না দেয়া, শিক্ষার্থীদের কাছ থেকে বিনামুল্যে বিতরণকৃত শিক্ষা উপকরণ কেড়ে নেয়া, ধর্মীয় অনুভূতি-সামাজিক নৈতিকতার উপর আঘাত, উপবৃত্তির অনিয়ম এবং প্রতিহিংসাবশত শিক্ষার্থীকে সমাপনি পরিক্ষার সনদ বিতরণ না করাসহ অসংখ্য অপকর্মের অভিযোগ ছিল দীর্ঘ দিনের।
এলাকাবাসি উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেও অদৃশ্য কারণে প্রতিকার পাচ্ছিল না। এ মতাবস্থায় বিক্ষুব্ধ শিক্ষার্থীদের অভিভাবকরা
দফায় দফায় বিক্ষোভ মিছিল-মানবন্ধন অব্যাহত রেখেছিল। পরে নিয়ল তদন্ত কমিটি গঠন করেছিল কতৃপক্ষ।
প্রাথমিক শিক্ষা অফিস অভিযুক্ত শিক্ষিকার উপস্থিতিতে তার বিরুদ্ধে উঠা অভিযোগের তদন্ত সম্পন্ন শেষে ২১ অক্টোবর তাকে বদলি করা হয়।
এ বিষয়ে আন্দোলনকারিদের ইব্রাহিম, আলী হায়দার সুমন জানান, তার বিরুদ্ধে এতগুলো অভিযোগ
ওই শিক্ষকের শুধু বদলি করলেই চলবে না। তদন্ত করে তার শাস্তি নিশ্চিত করতে হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর