শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে নতুন আক্রান্ত ৬১৯ লন্ডনে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৬ কর্ণফুলী থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত FWICE President BN Tiwari Warns Netflix Of Nationwide Production Shutdown Over Proposed Pakistani Show Release | Web-series News বেরোবিতে উপাচার্যের দফতরে হাতাহাতি, ৪ কর্মকর্তা বরখাস্ত Tom Latham overtakes Brendon McCullum to enter New Zealand’s top four in Test run charts | Cricket News জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত ‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla

দূর্নীতির ফলে দেশে দ্রব্যমূল্যের দাম বাড়ছে :তোফায়েল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১১ মার্চ, ২০২২
  • ২৪৩ সময় দেখুন
দূর্নীতির ফলে দেশে দ্রব্যমূল্যের দাম বাড়ছে :তোফায়েল

লাঙ্গলকোট সচেতন নাগরিক সচেতন পরিষদ আহবায়ক তোফায়েল আহমেদ তপু বলেন, দশের বাজারে দ্রব্যমূল্য অসহনীয় পর্যায়ে চলে গেছে। মানুষের দিকে সরকারের কোনো খেয়াল নেই। সরকারের দূর্নীতির ফলে দেশে দ্রব্যমূল্যের দাম বাড়ছে। আজকে দেশে দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যাচ্ছে।

শুক্রবার (১১ জানুয়ারি) কুমিল্লার লাঙ্গলকাটে ‘‘দ্রব্যমূল্যের উর্দ্বগতির প্রতিবাদে” লাঙ্গলকোট সচেতন নাগরিক সচেতন পরিষদ আয়োজিত মানববন্ধন কর্মসূচীতে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে জনসাধারণের জীবনে স্থবিরতা নেমে এসেছে। বর্তমান দেশে দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যাচ্ছে। চাল, ডাল, তেলসহ নিত্যপণ্যের দাম মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। দেশে টিসিবির পণ্য কিনতে লাইনে দাঁড়ানো মানুষের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এদিকে সরকারের কোন দৃষ্টি নেই।

প্রধান বক্তার বক্তব্যে বাংলাদেশ ন্যাপ মহাসচিব মো. মহসীন ভুইয়া বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি জনজীবন স্থবির হতে চলেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি জনজীবন স্থবির হতে চলেছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে গণবিরোধী ব্যাবসায়ী সিন্ডিকেট এখন সরকার নিয়ন্ত্রন করছে। সরকারের ভিতর লুটেরাদের সহযোগিতায়ই সাধারণ মানুষের পকেট কাটা হচ্ছে। অবৈধ ব্যবসায়ী-সিন্ডিকেট শুধু বাজার নয়, সরকারকেও নিয়ন্ত্রণ করছে। সরকার লুটেরা, মুনাফাখোর ও মজুদদারদের পাহারাদার হিসেবে ব্যবসায়ী-সিন্ডিকেটকে রক্ষা করে চলেছে।

আরো বক্তব্য রাখেন একরামুল, লোকমান হোসেন, সোহেল আহমেদ প্রমুখ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর