শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে নতুন আক্রান্ত ৬১৯ লন্ডনে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৬ কর্ণফুলী থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত FWICE President BN Tiwari Warns Netflix Of Nationwide Production Shutdown Over Proposed Pakistani Show Release | Web-series News বেরোবিতে উপাচার্যের দফতরে হাতাহাতি, ৪ কর্মকর্তা বরখাস্ত Tom Latham overtakes Brendon McCullum to enter New Zealand’s top four in Test run charts | Cricket News জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত ‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla

দূ্র্গম জনপদ গাবুরাতে সবজি বীজ বিতরণ
পরিতোষ কুমার বৈদ্য

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৫ মার্চ, ২০২২
  • ২১৯ সময় দেখুন
দূ্র্গম জনপদ গাবুরাতে সবজি বীজ বিতরণপরিতোষ কুমার বৈদ্য

শ্যামনগর প্রতিনিধি, সাতক্ষীরা।
আজ ০৫ মার্চ(শনিবার) গাবুরা ইউনিয়নের চকবারা উৎপাদন কেন্দ্রে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স এর বাস্তবায়নে গাবুরা ইউনিয়নে ২০০ টি পরিবারে সবজি বীজ বিতরণ করা হয়।

উক্ত বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বীজ বিতরণ উদ্বোধন করেন গাবুরা ইউনিয়নের চেয়ারম্যান জি. এম মাছুদুল আলম, সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের সভাপতি মোঃ শেখ আমীর হোসেন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মোঃ আফাজ উদ্দীন, ইউপি সদস্য এস. এম রবিউল ইসলাম, সমাজ সেবক মোঃ খালিদ হোসেন, লিডার্স এর টেকনিক্যাল(কৃষি) অফিসার রাকিবুল হাসান, ফিল্ড ফ্যাসিলিটেটর শামীমা সুলতানা প্রমূখ।

জলবায়ু পরিবর্তনের কারনে উপকূলীয় এলাকায় বাড়ছে খরা, লবণাক্ততা সহ বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগ। এসব কারনে সংগ্রাম করে টিকে থাকতে হয় উপকূলের জনগণকে। এরই প্রেক্ষিতে লিডার্স প্রতি বাড়িতে সবজি বাড়াতে এবং পুষ্টির চাহিদা পূরণে ২০০ পরিবারে ৬ ধরণের মোট ১,২০০ প্যাকেট (লাউ ৫গ্রাম, মিষ্টি কুমড়া ৫ গ্রাম, পুঁইশাক ১০ গ্রাম, ধুন্ধুল ৫ গ্রাম, ঢেড়স ১০ গ্রাম ও শসা ২ গ্রাম) সবজি বীজ বিতরণ করেছে।

প্রধান অতিথি বলেন, “লিডার্স প্রতিবছরের ন্যায় এ বছরেও আমাদের পাশে এসে সহযোগিতা করছে। এই বীজ নিয়ে প্রত্যেকে উৎপাদন বাড়াতে হবে। লিডার্স এর সহযোগিতার পাশাপাশি আমাদেরও সবজি উৎপাদনে এগিয়ে আসতে হবে।”

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর