বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত

দেশপ্রেমিক কখনো দেশ ছেড়ে পালাতে পারেন না- কর্ণফুলীতে এস এম মামুন মিয়া

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ২৭০ সময় দেখুন
দেশপ্রেমিক কখনো দেশ ছেড়ে পালাতে পারেন না- কর্ণফুলীতে এস এম মামুন মিয়া

কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা:

কর্ণফুলী উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক ও দক্ষিণ জেলা বিএনপি সিনিয়র সদস্য এস এম মামুন মিয়া বলেছেন,দেশপ্রেমিক কখনো দেশ ছেড়ে পালাতে পারেন না।২০২৪ সালের এই দিনে স্বৈরাচারী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছিলেন। শেখ হাসিনা বিএনপি’র নেতা-কর্মীদের গত ১৭ বছর ধরে গুম,খুন, জুলুম নির্যাতন করে বিএনকে রুখতে চেয়েছিলেন। নদীর স্রোতকে যেমন বাধা দেওয়া যায় না,তেমনি বাংলাদেশেও বিএনপি’র নেতাকর্মীদের বাধা দেওয়া যায় না। কারণ বাংলাদেশের গণমানুষের দল হচ্ছে বিএনপি তাকে চিহ্ন করতে গিয়ে শেখ হাসিনা সরকারের আওয়ামী লীগ নিজেই নিশ্চিহ্ন হয়ে গেছে।

মামুন মিয়া আরও বলেন, ছাত্র জনতার গণ- অভ্যুত্থানে জুলাই আগষ্টের আন্দোলনে যারা শহিদ হয়েছেন আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি।ছোট ছোট বাচ্চাদের বহু রক্তের মধ্য দিয়ে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল। এর মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরে আসে। আগামী নির্বাচনে বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে গণতন্ত্র সুসংহত করার দাবি জানান তারা।

মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় উপজেলার শিকলবাহা চৌমুহনী এলাকা থেকে উপজেলা বিএনপির সাবেক আহবায়ক এস এম মামুন মিয়ার নেতৃত্বে একটি বিজয় মিছিল বের করে। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মইজ্জ্যারটেক গোল চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে নেতা কর্মীরা সংক্ষিপ্ত সমাবেশে অংশ নেয়।

সমাবেশে জেলা বিএনপির সদস্য হাজী মো: ওসমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কর্ণফুলী থানা বিএনপির সাবেক সভাপতি এহসান এ খাঁন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সালেহ জহুর, এস এম ফারুক হোসাইন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক আব্দুল গফুর মেম্বার, সোলাইমান দোভাষী,আব্দুল কাদের সুজন, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবু তৈয়ব কন্টাক্টর, ইদ্রিস হায়দার, এটিএম হানিফ,কাজী মঈন উদ্দীন টিপু,শেখ আহমদ মেম্বার, আবু তাহের,মো: সালাউদ্দিন,সেলিম খাঁন, মনির উদ্দিন মুন্সী প্রমুখ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর