বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস

দেড় মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন ডিএসইতে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ২০৬ সময় দেখুন
দেড় মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন ডিএসইতে


ডিএমপি নিউজ: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার (২৩ ফেব্রুয়ারি ২০২২) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে আজ ডিএসইতে টাকার অংকে লেনদেন আরও কমেছে। আজ ডিএসইতে লেনদেন ৮০০ কোটি টাকার ঘরে অবস্থান করছে; যা গত দেড় মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন। এর আগে গত ২ জানুয়ারি ডিএসইতে ৮৯৪ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ডিএসইতে ৮৮৭ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।এদিন ডিএসইতে আগের দিন থেকে ২০ কোটি ৯৭ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ৯০৮ কোটি ৮২ লাখ টাকার।

আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৯৪৮ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ১৪ পয়েন্ট  এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়েছে।

বুধবার ডিএসইতে মোট ৩৭৯টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৮৫টির, দর কমেছে ১৩৫টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৫৯টি কোম্পানির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএসপিআই ৮০ পয়েন্ট বেড়েছে। সিএসইতে আজ ২৪ কোটি ৪৬ লাখ ১৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।সূত্র:অর্থসূচক





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর