সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ, আড়ালে মূল ব্যবসায়ীরা শিকলবাহা ইউপিতে হোল্ডিং ট্যাক্স আদায়ে অনিয়মের অভিযোগ পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ৬টি বিশেষায়িত হাসপাতাল হবে প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ Adnan Sami Calls Out Mumbai Airport T2 Staff For ‘Rude Behaviour’ After 5-Hour Flight Delay: ‘Hadd Hai!’ | Bollywood News As Magnus Carlsen and 23 others await, Total Chess chief defends fast classical-only group stage: ‘Good way to do it’ | Exclusive | Chess News কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ চবির হীরকজয়ন্তী উপলক্ষ্যে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

নওগাঁয় আরও ১৯৭ গৃহহীন পরিবার পাচ্ছে নতুন ঘর

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ১৬৭ সময় দেখুন
নওগাঁয় আরও ১৯৭ গৃহহীন পরিবার পাচ্ছে নতুন ঘর


মাহমুদুন নবী বেলাল, নওগাঁ প্রতিনিধি ::

সরকারের আশ্রয়ণ প্রকল্পের আওতায় (৩য় পর্যায়ে ২য় ধাপে) নওগাঁয় আরো ১৯৭টি গৃহহীন পরিবারের মুখে হাসি ফুটতে যাচ্ছে। মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় জেলার ৮টি উপজেলায় ১৯৭টি বসতহারা পরিবারকে সেমিপাকা এসব ঘর করে দেয়া হচ্ছে।

বুধবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসব ঘর হস্তান্তর উপলক্ষে সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান এসব কথা জানান। সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক বলেন- ১ম ও ২য় পর্যায়ের কার্যক্রমের ধারাবাহিকতায় ৩য় পর্যায়ের ২য় ধাপেও প্রধানমন্ত্রী কর্তৃক সারাদেশে ২৬ হাজার ২২৯ ভৃমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে খাস জমি ও ঘর প্রদান করা হবে। এরই ধারাবাহিকতায় নওগাঁয় ৩য় পর্যায়ে বরাদ্দপ্রাপ্ত মোট ৭৩৭টি মধ্যে গত ২৬ এপ্রিল ঈদুল ফিতরে ঈদ উপহার হিসেবে ৫৪০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হয়েছে।

বাকি ১৯৭টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের আগামী ২১ জুলাই বৃহস্পতিবার সকাল ১০টায় গণভবন থেকে ভিড়িও কনফারেন্সের মাধ্যমে সারা দেশের ন্যায় নওগাঁতে এসব ঘরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তারপরে এসব ঘর গৃহহীন ও ভূমিহীনদের মাঝে হস্তান্তর করা হবে। তিনি আরও বলেন, ইতিমধ্যে ১৯৭টি পরিবারকে ২ শতক খাস জমি বন্দোবস্তপূবক করা হচ্ছে।এসব গৃহ নির্মানের কাজের গুনগত মান নিশ্চিত করে ইতিমধ্যে সমাপ্ত হয়েছে এবং কবুলিয়ত ও নামজারি সম্পন্ন হয়েছে। প্রতিটি গৃহ নির্মাণে বরাদ্দ ধরা হয়েছে ২ লাখ ৫৯ হাজার টাকা। প্রতিটি গৃহে দুইটি কক্ষ, একটি টয়লেট, রান্নাঘর, কমনস্পেস ও একটি বারান্দা আছে। এসব গৃহ প্রত্যেক পরিবারের জন্য আলাদা করে নির্মাণ করা হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৩০টি, বদলগাছী ৩০টি, মহাদেবপুর ২৫টি, রানীনগর ১২টি, ধামইরহাটে ৩৫টি, পোরশা ৫০টি, নিয়ামতপুরে ৫টি এবং সাপাহারে ১০টি গৃহহীন ও ভৃমিহীন পরিবার এসব ঘর পাবেন।

সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উত্তম কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইব্রাহিম, মিল্টন সরকার ও শিহাব রায়হান, সদর উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিনসহ প্রশাসনের অন্যন্যা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য এর আগে জেলায় প্রথম ধাপে ১ হাজার ৫৬টি ও দ্বিতীয় ধাপে ৫০২টি, ৩য় পর্যায়ের ১ম ধাপে ৫৪০টিসহ মোট ২ হাজার ৯৮টি গৃহহীন ও ভৃমিহীন পরিবারের পুনর্বাসন করা হয়েছে।

 

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর