শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে নতুন আক্রান্ত ৬১৯ লন্ডনে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৬ কর্ণফুলী থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত FWICE President BN Tiwari Warns Netflix Of Nationwide Production Shutdown Over Proposed Pakistani Show Release | Web-series News বেরোবিতে উপাচার্যের দফতরে হাতাহাতি, ৪ কর্মকর্তা বরখাস্ত Tom Latham overtakes Brendon McCullum to enter New Zealand’s top four in Test run charts | Cricket News জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত ‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla

নতুন রাজনৈতিক দলে নতুনত্ব দেখছি না: ছাত্রদল সেক্রেটারি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ১৩৯ সময় দেখুন


চবি করেসপন্ডেন্ট
১৩ মার্চ ২০২৫ ২০:২২ | আপডেট: ১৩ মার্চ ২০২৫ ২১:৪৬

চট্টগ্রাম ব্যুরো: নতুন রাজনৈতিক দলে নতুনত্ব কিছুই দেখা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির। তবে তিনি কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ করেননি।

বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে সদ্যপ্রয়াত বিএনপির ভাইস চেয়ারম্যান প্রয়াত আব্দুল্লাহ আল নোমানের স্মরণসভায় তিনি একথা বলেন। চবি ছাত্রদল এ স্মরণসভা ও ইফতার মাহফিলের আয়োজন করে।

নাসির উদ্দীন নাসির বলেন, ‘নতুন রাজনৈতিক বন্দোবস্তোর কথা বলে একটি নতুন রাজনৈতিক দল গঠিত হয়েছে। কিন্তু এই দলে আমরা নতুনত্ব কিছুই দেখছি না। এই দল যে সাংগঠনিক কাঠামো গ্রহণ করেছে, তাতে নতুন কিছুই দেখছি না। তাদের নেতৃত্ব নির্বাচন খুবই গতানুগতিক এবং সিলেক্টিভ ওয়েতে হয়েছে। ফরেন পলিসির ব্যাপারেও আমরা নতুন কিছু দেখছি না।’

তিনি আরও বলেন, ‘নতুন এই রাজনৈতিক দল কোনোভাবেই তাদের সমালোচনা সহ্য করতে পারে না। আপনি যদি তাদের সামান্যতম সমালোচনা করেন, তাহলে দেখবেন তারা পুরনো রাজনৈতিক দলগুলোর ভুল ধরিয়ে নিজেদের দোষগুলোকে জাস্টিফাই করার চেষ্টা করে।’

চবি ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, আবদুল্লাহ আল নোমানের সন্তান সাইদ আল নোমান তুর্য এবং চবি’র রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক সিদ্দিক আহমেদ চৌধুরী।

সারাবাংলা/এমআর/পিটিএম

ছাত্রদল সেক্রেটারি
টপ নিউজ
নতুন
নতুনত্ব
রাজনৈতিক দল





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর