রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ সুন্দরবন থেকে বাঘ আসতে পারলেও সীমান্ত দিয়ে হাসিনা ও তার দোসরদের ঢুকতে দেওয়া হবে না: ড. মনিরুজ্জামান কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে হঠাৎ আগুনে পুড়ে ছাই জি-মেইলে ভ্যাকেশন রেস্পন্ডার চালুর সহজ নিয়ম ঢাকা ও চট্টগ্রামে নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করবে সরকার নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার প্রয়োগ সীমিত করার পক্ষে বাংলাদেশ রাবি প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Mohammedan SC mull pullout from IFL, send SOS to CM Suvendu Adhikari | Football News

নাগরপুরে আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
  • ২০৪ সময় দেখুন
নাগরপুরে আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গোপাল সরকার, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

বাংলাদেশ আওয়ামী লীগ ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুন) সকালে শহরের দলীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও উপজেলা আওয়ামী লীগ,অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ অংশগ্রহণে কেক কাটা অনুষ্ঠিত হয় ও আলোচনা সভা শেষে এক আনন্দ র‍্যালী দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে উপজেলা সদর বাজার এলাকা সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয় গিয়ে শেষ হয়।
নাগরপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো: জাকিরুল ইসলাম উইলিয়াম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: কুদরত আলী’র সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ রিয়াজ উদ্দিন তালুকদার, সম্মানিত সদস্য বীর মুক্তিযোদ্ধা দাউদুল ইসলাম দাউদ, আওয়ামী লীগ কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিষয়ক উপ-কমিটি সদস্য তারেক শামস খান হিমু, উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি মতিয়ার রহমান মতি, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সবুর, সৈয়দ নাজমুল হক তপন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও সাবেক ভিপি বি এম এম জহুরুল আমিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক খালিদ হোসেন, সম্মানিত সদস্য এটি এম আনিসুজ্জামান বুলবুল। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো: সুজায়েত হোসেন, সম্মানিত সদস্য মোঃ আওলাদ হোসেন লিটন, মোহাম্মদ শামীম খান, সাবেক ভিপি মুজাহিদুল ইসলাম মূসা, মামুদনগর ইউপি চেয়ারম্যান শেখ জজ কামাল ও সভাপতি শেখ শহীদুল ইসলাম বিপ্লব, মহিলা বিষয়ক সম্পাদক রওশন আরা বেগম ও সদস্য ছানিয়ার হোসেন খান সহ ১২ টি ইউনিয়ন ও সকল ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি-সম্পাদক ও নেতাকর্মীরা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর