শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে নতুন আক্রান্ত ৬১৯ লন্ডনে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৬ কর্ণফুলী থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত FWICE President BN Tiwari Warns Netflix Of Nationwide Production Shutdown Over Proposed Pakistani Show Release | Web-series News বেরোবিতে উপাচার্যের দফতরে হাতাহাতি, ৪ কর্মকর্তা বরখাস্ত Tom Latham overtakes Brendon McCullum to enter New Zealand’s top four in Test run charts | Cricket News জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত ‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla

নাগরপুরে চেয়ারম্যানের হাতে হিরোইন সহ দুই যুবক আটক।

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৫ মার্চ, ২০২২
  • ৩৮৮ সময় দেখুন
নাগরপুরে চেয়ারম্যানের হাতে হিরোইন সহ দুই যুবক আটক।

গোপাল সরকার, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি।

টাঙ্গাইলের নাগরপুরে সদর ইউনিয়নের তালতলা স্ট্যান্ড এলাকায় হিরোইন সহ দুই মাদক কারবারিকে আটক করেছে সদর ইউপি চেয়ারম্যান মো: কুদরত আলী। শনিবার (৫ মার্চ) সন্ধ্যায় এ ঘটনাটি ঘটে এবং ঘটনাস্থল সূত্রে জানা যায়, চেয়ারম্যান কুদরত আলী এক অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে মাদক কারবারিদের অবস্থান টের পেয়ে হাতে নাতে তিনি নিজেই ঝুঁকি নিয়ে তাদের আটক করে এবং পুলিশে সোপর্দ করে।
উক্ত ঘটনা প্রসঙ্গে নাগরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো: কুদরত আলী বলেন, নাগরপুরে আমি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছি। মাদক সম্পূর্ণ ভাবে নির্মূল করাই আমার প্রধান লক্ষ। মাদকমুক্ত নাগরপুর গড়তে আমি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি।
উল্লেখ্য, আটককৃত মাদক কারবারিরা হলেন, উজ্জ্বল (২৩) বাবনাপাড়া গ্রামের চান মিয়ার ছেলে এবং সুজন (৩২) দেলদুয়ার জাঙ্গালিয়ার শামসুর রহমান খানের ছেলে। তাদের নিকট থেকে মোট ২৩ পিস প্যাক প্রায় ১ গ্রাম হিরোইন জব্দ করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর