সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ সুন্দরবন থেকে বাঘ আসতে পারলেও সীমান্ত দিয়ে হাসিনা ও তার দোসরদের ঢুকতে দেওয়া হবে না: ড. মনিরুজ্জামান কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে হঠাৎ আগুনে পুড়ে ছাই জি-মেইলে ভ্যাকেশন রেস্পন্ডার চালুর সহজ নিয়ম ঢাকা ও চট্টগ্রামে নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করবে সরকার নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার প্রয়োগ সীমিত করার পক্ষে বাংলাদেশ রাবি প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Mohammedan SC mull pullout from IFL, send SOS to CM Suvendu Adhikari | Football News

নাগরপুরে স্বামীর পুরুষাঙ্গ কর্তন, কুড়ালের কোপে প্রাণ গেল স্ত্রীর

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ১২১ সময় দেখুন
নাগরপুরে স্বামীর পুরুষাঙ্গ কর্তন, কুড়ালের কোপে প্রাণ গেল স্ত্রীর

গোপাল সরকার, গোপাল সরকার, ভ্রাম্যমাণ প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে দপ্তিয়র ইউনিয়নে মনোয়ারা বেগম (৫০) নামে একজন গৃহিনী স্ত্রীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে তার নিজের স্বামী ময়নাল শেখ (৬০)। মঙ্গলবার (১ অক্টোবর) বিকালে ইউনিয়নের ফয়েজপুর গ্রামে এই ঘটনাটি ঘটে। ঘাতক স্বামী ময়নাল শেখ ফয়েজপুর গ্রামের তোফান শেখ এর ছেলে এবং নিহত স্ত্রী মনোয়ারা বেগম একই ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের মৃত তাহেরুল আমিন এর মেয়ে।

প্রত্যক্ষদর্শী সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেন জানায়, তারা স্বামী ও স্ত্রী ঢাকা থেকে একই সাথে আজই এলাকায় এসেছিলো। এক পর্যায়ে বাজার করার বিষয় নিয়ে কথা কাটাকাটির জেরে উত্তেজনা ছড়িয়ে পড়লে ঘরে থাকা গাছ কাটার কুড়াল নিয়ে ঘাতক স্বামী তার স্ত্রীকে ঘাড়ে দুটি কোপ দেয় এবং সাথে সাথেই স্ত্রী নিহত হয়। তাৎক্ষণিকভাবে ঘাতককে স্থানীয়রা আটক করে গাছে বেধে রাখে এবং পরবর্তীতে থানা পুলিশে সোপর্দ করা হয়।

নাগরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি ) মো. রফিকুল ইসলাম মুঠোফোনে বলেন, ঘটনার খবর পাওয়া মাত্রই আমি নিজে সেখানে গিয়েছি। ঘটনাস্থলে গিয়ে জানা যায়, পারিবারিক কলহের জেরে খুনের ঘটনা ঘটেছে। ঘাতককে আটক করতে গিয়ে দেখা যায়, তার পুরুষাঙ্গ কাটা এবং পরনের লুঙ্গি রক্তাক্ত অবস্থায় রয়েছে। আমরা ঘাতককে উদ্ধার করে নাগরপুর সদর হাসপাতালে প্রেরণ করেছিলাম, সেখান থেকে টাঙ্গাইলে স্থানান্তর করা হয়েছে। নিহতের মরদেহ যথাযথ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে এবং অভিযোগ প্রাপ্তি ও তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো. হাবিবুর রহমান পুরুষাঙ্গ কর্তন বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ঘাতক ব্যক্তিটির পুরুষাঙ্গের কিছু অংশ কাটা অবস্থায় ছিলো। তাকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদরে পাঠানো হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর