বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস

নিউ লাইন ক্লোথিংসের লভ্যাংশ প্রদান না করায় বিএসইসির কমিটি গঠন – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ১৮৩ সময় দেখুন
নিউ লাইন ক্লোথিংসের লভ্যাংশ প্রদান না করায় বিএসইসির কমিটি গঠন – Corporate Sangbad


নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত নিউ লাইন ক্লোথিংস থেকে লভ্যাংশ প্রদান না করায় তদন্ত কমিটি গঠন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার (১ জুন) বিএসইসির নির্বাহি পরিচালক মো: সাইফুর রহমান সাক্ষরিত এ সংক্রান্ত আদেশে জারি করা হয়েছে।

বিএসইসি কোম্পানিটির বিরুদ্ধে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। গঠিত কমিটিকে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে এ সংক্রান্ত তদন্ত প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছে কমিশন।

তদন্ত কমিটির সদস্যরা হলেন— বিএসইসির উপ-পরিচালক মো. সিরাজুল ইসলাম, সহকারী পরিচালক মো. মেহেদী হাসান রনি ও ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) উপ-ব্যবস্থাপক গিয়াস উদ্দিন।

উল্লেখ্য গত বছরের ২৮ অক্টোবর নিউ লাইন ক্লোথিংসের পরিচালনা পর্ষদ ২০২০-২১ অর্থবছরের ব্যবসায় সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১২.২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা দেয়। ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) চলতি বছরের ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হয়।

এরপরে চলতি বছরের গত ৯ মার্চ ডিএসইর ওয়েবসাইটে কোম্পানির বরাত দিয়ে জানানো হয়, ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের ঘোষিত নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে।

নিউ লাইন ক্লোথিংস ২০১৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানিটির পরিশোধিত মূলধন ৭৮ কোটি ৫৩ লাখ ৩০ হাজার টাকা। এর মধ্যে উদ্যোক্তা/পরিচালকদের হাতে রয়েছে ৩০ দশমিক ৬১ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ১৭ দশমিক ৮৭ শতাংশ শেয়ার ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৫১ দশমিক ৫২ শতাংশ শেয়ার।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর