সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ সুন্দরবন থেকে বাঘ আসতে পারলেও সীমান্ত দিয়ে হাসিনা ও তার দোসরদের ঢুকতে দেওয়া হবে না: ড. মনিরুজ্জামান কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে হঠাৎ আগুনে পুড়ে ছাই জি-মেইলে ভ্যাকেশন রেস্পন্ডার চালুর সহজ নিয়ম ঢাকা ও চট্টগ্রামে নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করবে সরকার নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার প্রয়োগ সীমিত করার পক্ষে বাংলাদেশ রাবি প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Mohammedan SC mull pullout from IFL, send SOS to CM Suvendu Adhikari | Football News

নীলফামারীতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৪ সময় দেখুন


মোশাররফ হোসেন, নীলফামারী প্রতিনিধি ::

‘প্রতিটি শিশুর অধিকার, রক্ষা আমাদের অঙ্গীকার’ প্রতিপাদ্যে নীলফামারীতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ শুরু হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসন ও শিশু একাডেমির উদ্যোগে বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

পরে একটি র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।

জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোস্তাক আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

জেলা শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান, সমাজ সেবা অধিপ্তরের উপ-পরিচালক আবু বকর সিদ্দিক , শিশু মালিহা জেসমিন ও আল মোহসেনাত অপুর্ব বক্তব্য দেন। সরকারী বিভিন্ন দফতর প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা এতে অংশ নেন।

জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোস্তাক আহমেদ জানান, সাত দিনের বিভিন্ন কর্মসুচি নিয়ে শিশু অধিকার সপ্তাহ শুরু হয়েছে। ক্রীড়া প্রতিযোগীতা, চিত্রাংকণ ও রচণা ও আবৃত্তি প্রতিযোগীতাসহ বিভিন্ন কর্মসুচি রয়েছে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর