শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে নতুন আক্রান্ত ৬১৯ লন্ডনে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৬ কর্ণফুলী থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত FWICE President BN Tiwari Warns Netflix Of Nationwide Production Shutdown Over Proposed Pakistani Show Release | Web-series News বেরোবিতে উপাচার্যের দফতরে হাতাহাতি, ৪ কর্মকর্তা বরখাস্ত Tom Latham overtakes Brendon McCullum to enter New Zealand’s top four in Test run charts | Cricket News জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত ‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla

নোয়াখালীতে ঈদ পুনর্মিলনী উপলক্ষে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ১১৭ সময় দেখুন
নোয়াখালীতে ঈদ পুনর্মিলনী উপলক্ষে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী বেগমগঞ্জ গভর্নমেন্ট পাইলট হাই স্কুল মাঠে 99 ব্যাচের পূর্ণমিলনী অনুষ্ঠানের মাধ্যমে আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা করছে লন্ডনে তারেক রহমানের ঘনিষ্ঠজন হিসেবে পরিচয় দেওয়া আতাউল্লাহ ফারুক। যদিও আওয়ামী লীগ আমলে সে নিজেকে আওয়ামী লীগের লোক বলে পরিচিয় দিত।

শুক্রবার সকাল থেকে এরই মধ্যে এই প্রোগ্রাম শুরু হয়েছে যা রাত ১১ টা পর্যন্ত চলবে। এর আগে গত বুধবার সংবাদ সম্মেলনের মাধ্যমে এইসব তথ্য নিশ্চিত করেন তারা। অনুষ্ঠানে বিকেল চারটা থেকে শুরু হবে সাংস্কৃতিক প্রোগ্রাম।

বিভিন্ন সূত্রে জানা যায়, মূলত এই অনুষ্ঠানের মাধ্যমে সাবেক এবং বর্তমান ছাত্রলীগ ও আওয়ামীলীগ কর্মীদের পুনঃ প্রতিষ্ঠিত করার চেষ্টা চলছে। একইসাথে অস্হিতিশীল পরিস্হিতি সৃষ্টি করে তারা বর্তমান সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করছে।

সূত্রে জানা যায়, অনুষ্ঠানে পৃষ্ঠপোষকদের মধ্যে
রনি নামে এক ছাত্রলীগ কর্মী রয়েছে যে পলাতক এম পি কিরনের ভাতিজা), ডাঃ রাসেল সে সোনাগাজী উপজেলার পলাতক আওয়ামী চেয়ারম্যান লিপটনের শ্যালক, রব রাজু সে সাবেক ছাত্রলীগ নেতা এবং উপজেলা আওয়ামীলীগ সাবেক সভাপতি রব চেয়ারম্যানের ছেলে, ইউছুপ মোল্লা যে বরকত উল্লাহ বুলুর গাড়ি পোড়ানো মামলার আসামী ও সাবেক ছাত্রলীগ সহ সভাপতি এবং যুবলীগ নেতা, টিপু সাবেক ছাত্রলীগ নেতা, দিপু সাবেক ছাত্রলীগ নেতা, রবিন ছাত্রলীগ নেতা এবং সাবেক কমিশনার ও উপজেলা আওয়ামীলীগ সহসভাপতি মন্নান কমিশনারের ছেলে, ভুট্টো সাবেক ছাত্রলীগ নেতা, ব্যারিস্টার তাপসের জুনিয়র ও বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সক্রিয় সদস্য, নীলু সাবেক ছাত্রলীগ নেত্রী, ব্যারিস্টার তাপসের কর্মী ও বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সক্রিয় সদস্য এদের ছত্রছায়ায় অন্যান্য আওয়ামী নেতাকর্মীরা এই পূর্ণমিলনীর নামে অপচেষ্টা চালাচ্ছে নিজেদেরক পুনরায় প্রতিষ্ঠিত করার।

নাম প্রকাশে অনিচ্ছুক এক বিএনপি নেতা জানান, বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ৯৯ ব্যাচ নামে যেই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান হচ্ছে এখানে মূলত কিছু আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের ক্যাডারদের কে পুনর্বাশনের চেষ্টা করছে।

বৈষম্য বিরোধী আন্দোলনের এক সমন্বয়ক জানান, এদেরকে যদি দমন করা না হয় তাহলে জুলাই বিপ্লবের শহীদের আত্মত্যাগ বৃথা যাবে এবং ফ্যাসিস্ট সরকারের নেতা কর্মীরা তাদের জায়গা করে নিবে।রাজনৈতিক স্বার্থে একটি ‘গোষ্ঠী ও দল’ আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন সংঘঠক। একদিকে অনেক শহীদ পরিবারের স্বজনরা প্রিয়জনের মরদেহ খুঁজে পাচ্ছে না; আরেকদিকে একটি গোষ্ঠী ও দল রাজনৈতিক স্বার্থে আওয়ামী লীগকে পুনর্বাসনের অপচেষ্টা শুরু করেছে।এই পুর্ণমিলনী অনুষ্ঠান তারই একটি।

বিএনপির আরেক নেতা বলেন, আওয়ামী লীগ সাড়ে ১৫ বছরে দেশকে সন্ত্রাস, লুটপাট, দুর্নীতি, মানবাধিকার লঙ্ঘন, নির্বিচারে খুন, গুম, অত্যাচার, নিপীড়ন ও ফ্যাসিস্টের জনপদে পরিণত করেছে, তা অমার্জনীয় অপরাধ-অন্যায় এবং কঠোর শাস্তিযোগ্য। এটি কোনো রাজনৈতিক দল ছিল না, ছিল লুটেরা ও সন্ত্রাসী দল। স্বাভাবিক বোধ বিবেচনায় এ দেশে দলটির রাজনীতি করার কোনো অধিকার নেই। দলটির নেতাকর্মীরা হত্যাসহ ঘৃণ্যসব অপরাধ করেছে। তার উপযুক্ত ও দ্রুত বিচার হতে হবে। আগে বিচার, তারপর অন্য কথা। বিদ্যমান প্রেক্ষাপটে স্বৈরাচারী সরকার এবং তার দোসরদের প্রত্যেকের বিচার নিশ্চিত না করা পর্যন্ত আওয়ামিলীগের পুনর্বাসন কোনভাবেই হতে পারে না।

পূর্ণমিলনী এবং কনসার্ট এর নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এবং ফ্যাসিস্ট দল আওয়ামী লীগ জনসমাবেশ করে তাদের অবস্হান তৈরী করতে চাচ্ছে।এতে আইন শৃঙ্খলা পরিস্থিতিসহ সার্বিক নিরাপত্তা ব্যবস্হার অবনতি হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। অবিলম্বে দেশ ও জনগনের স্বার্থে এই অনুষ্ঠান বন্ধের ব্যাবস্হা গ্রহন করতে হবে।

উল্লেখ্য সকাল নয়টা থেকে শুরু হওয়া প্রথম সেশন শেষ হয়েছে। বিকেল চারটা থেকে দ্বিতীয় সেশন শুরু হবে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন ব্র্যান্ড তারকাদের নিমন্ত্র জানানো হয়েছে। বিভিন্ন নেতারা দ্রুত এই অনুষ্ঠান বন্ধের আহ্বান জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর