বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস

নোয়াখালীতে হিযবুত তওহীদের কার্যক্রম ও ‘দেশের পত্র’ পত্রিকা বন্ধের দাবিতে স্মারকলিপি প্রদান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১৩৪ সময় দেখুন
নোয়াখালীতে হিযবুত তওহীদের কার্যক্রম ও ‘দেশের পত্র’ পত্রিকা বন্ধের দাবিতে স্মারকলিপি প্রদান

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীতে হিযবুত তওহীদের সব কার্যক্রম বন্ধ এবং তাদের প্রকাশিত পত্রিকা ‘দেশের পত্র’ বন্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১২ই আগস্ট) সকাল ১০টায় সচেতন ছাত্র সমাজ নোয়াখালী-এর ব্যানারে এই স্মারকলিপি জমা দেওয়া হয়।
স্মারকলিপি প্রদানের সময় হেফাজতে ইসলাম বাংলাদেশের নোয়াখালী জেলার প্রচার সম্পাদক মাওলানা ইমরান নোমানী বক্তব্য রাখেন। তিনি বলেন, “অবৈধ, দেশদ্রোহী ও উগ্র সন্ত্রাসী সংগঠন হিযবুত তওহীদের সব কার্যক্রম নোয়াখালীসহ সারা দেশে দ্রুত বন্ধ করতে হবে এবং তাদের পত্রিকা ‘দেশের পত্র’ নিষিদ্ধ করতে হবে।” তিনি আরও বলেন, এই সংগঠনের বিরুদ্ধে সোচ্চার হতে হবে এবং সরকার ও প্রশাসনকে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের নোয়াখালী মাইজদী পৌর শাখার সভাপতি মাওলানা আবদুল কাদের, বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজের কেন্দ্রীয় সভাপতি মুফতী আমির জিহাদী, তাজকিয়া টিভির সম্পাদক নুর মোহাম্মদ রিপন, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের নোয়াখালী জেলার প্রচার সম্পাদক মুহাম্মাদ মোবারক বিন মোর্শেদ এবং আরও অনেকে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর