বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম :
Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস

পুঁজিবাজারে আগস্টে বেড়েছে নতুন বিও হিসাব

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪০ সময় দেখুন
পুঁজিবাজারে আগস্টে বেড়েছে নতুন বিও হিসাব


আগস্ট মাসে পুঁজিবাজারে নতুন বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব বেড়েছে ৯ হাজারেরও বেশি। সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, জুলাই মাসের শেষ দিন শেয়ারবাজারে বিও হিসাব ছিল ১৮ লাখ ৩৩ হাজার ৮৮৪টি। আর আগস্ট মাসের শেষ দিন বিও হিসাব ১৮ লাখ ৪৩ হাজার ৩৪১টিতে দাঁড়ায়। অর্থাৎ আগস্ট মাসে ৯ হাজার ৪৫৭টি বিও হিসাব বেড়েছে।

আগস্ট মাসে পুরুষদের বিও ৭ হাজার ১৮৫টি বেড়ে দাঁড়িয়েছে ১৩ লাখ ৭৬ হাজার ১৫০টিতে। জুলাই মাসের শেষ দিন পুরুষদের বিও হিসাব ছিল ১৩ লাখ ৬৮ হাজার ৯৬৫টিতে। গত মাসে নারী বিনিয়োগকারীদের বিও হিসাব দুই হাজার ১৪১টি বেড়ে চার লাখ ৫১ হাজার ২৪৬টিতে দাঁড়িয়েছে। জুলাই মাসের শেষ দিন নারী বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ৪ লাখ ৪৯ হাজার ১০৫টিতে।

জুলাই মাসের শেষ দিন কোম্পানি বিও হিসাব ছিল ১৫ হাজার ৮১৪টিতে। আর আগস্ট মাসে কোম্পানি বিও ১৩১টি বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৯৪৫টিতে।

আগস্ট মাসে দেশে অবস্থানকারী বিনিয়োগকারীদের ১০ হাজার ৬৮টি বিও হিসাব বেড়েছে। এর মাধ্যমে আগস্ট মাসের শেষ দিন দেশি বিনিয়োগকারীদের বিও হিসাব দাঁড়িয়েছে ১৭ লাখ ৬৩ হাজার ৮৭৭টিতে। যা জুলাই মাসের শেষ দিন ছিল ১৭ লাখ ৫৩ হাজার ৮০৯টিতে।

আগস্ট মাসে বিদেশে অবস্থানকারী বিনিয়োগকারীদের ৭৪২টি বিও হিসাব কমে দাঁড়িয়েছে ৬৩ হাজার ৫১৯টিতে। জুলাই মাসে বিদেশি বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ৬৪ হাজার ২৬১টিতে।-অর্থসূচক





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর