বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম :
Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস

পুঁজিবাজারে আসতে আগ্রহী সমবায় প্রতিষ্ঠানগুলো – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১০ মে, ২০২২
  • ২১৬ সময় দেখুন
পুঁজিবাজারে আসতে আগ্রহী সমবায় প্রতিষ্ঠানগুলো – Corporate Sangbad


নিজস্ব প্রতিবেদক : দেশের সমবায় প্রতিষ্ঠানগুলোকে শেয়ারবাজারে আনার চেষ্টা চালাচ্ছে সমবায় অধিদপ্তর। স্বল্প মূলধনের কোম্পানির মতো আলাদা বোর্ড গঠন করে সমবায় প্রতিষ্ঠানগুলোকে পুঁজিবাজারে আনতে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করেছেন সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক ড. মো. হারুন-অর-রশিদ বিশ্বাস। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঙ্গে যৌথভাবে কাজ করবে স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। এ লক্ষ্যে ওই মন্ত্রণালয়ে চিঠি দেওয়ার উদ্যোগ নেওয়াও হয়েছে।

সূত্রটি জানিয়েছে, এসএমই বোর্ডের মতো ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সমবায় সমিতিগুলোর জন্য ‘কো-অপারেটিভ বোর্ড’ চালু করার সুপারিশ করা হবে। এই বোর্ড চালু করা সম্ভব হলে নিবন্ধিত সক্ষম সমবায় সমিতিগুলো পুঁজিবাজারে এসে পুঁজি সংগ্রহের সুযোগ পাবে।

তবে এ বিষয়ে ডিএসইতে সমবায় অধিদপ্তরের পক্ষে কোন লিখিত প্রস্তাব দেয়া হয়নি। বিষয়টি নিয়ে ডিএসইর সঙ্গে একবার অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে মাত্র।

জানা গেছে, দেশে সমবায় সমিতির সংখ্যা এক লাখ ৯৭ হাজার ৬৫টি। এর মধ্যে এক লাখ ৯৫ হাজার ৮৩৫টি প্রাথমিক, এক হাজার ২০৮টি কেন্দ্রীয় এবং ২২টি জাতীয় সমবায় সমিতি। এসব প্রতিষ্ঠানের কার্যকরী মূলধন ১৫ হাজার ২৯৪ কোটি ৮৮ লাখ টাকা।

এর মধ্যে প্রাথমিক সমবায় সমিতিগুলোর কার্যকরী মূলধন ১২ হাজার ৮৪০ কোটি ৩৫ লাখ টাকা। কেন্দ্রীয় সমবায় সমিতিগুলোর কর্যকরী মূলধন এক হাজার ৫৩৫ কোটি টাকা। আর জাতীয় সমবায় সমিতিগুলোর কার্যকরী মূলধন ৯১৯ কোটি ৫১ লাখ টাকা।

জানা গেছে, ব্যক্তি মালিকানা এবং রাষ্ট্রীয় মালিকানা প্রতিষ্ঠান স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হলেও সমবায় মালিকানার কোনো প্রতিষ্ঠান ডিএসই এবং সিএসইতে তালিকাভুক্ত হয়নি। দীর্ঘ মেয়াদি অর্থায়নের জন্য বিশ্বের বিভিন্ন দেশে সমবায় প্রতিষ্ঠানগুলো পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহ করে তাদের কো-অপারেটিভ ব্যবসাকে প্রসারিত করেছে। দেশের সমবায় সমিতিগুলো পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহের সুযোগ পেলে উৎপাদন ও কর্মসংস্থান সৃষ্টিতে ব্যাপক ভূমিকা রাখতে পারবে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর