শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে নতুন আক্রান্ত ৬১৯ লন্ডনে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৬ কর্ণফুলী থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত FWICE President BN Tiwari Warns Netflix Of Nationwide Production Shutdown Over Proposed Pakistani Show Release | Web-series News বেরোবিতে উপাচার্যের দফতরে হাতাহাতি, ৪ কর্মকর্তা বরখাস্ত Tom Latham overtakes Brendon McCullum to enter New Zealand’s top four in Test run charts | Cricket News জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত ‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla

ফ্রেন্ডস ক্লাব কারাতে-কাতা প্রতিযোগিতা সম্পন্ন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
  • ২৪৩ সময় দেখুন
ফ্রেন্ডস ক্লাব কারাতে-কাতা প্রতিযোগিতা সম্পন্ন

আসকার দিঘীর পাড়স্থ ফ্রেন্ডস ক্লাবে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত ফ্রেন্ডস ক্লাব কারাতে-কাতা প্রতিযোগীতা ২০২২। ৪৬টি ক্যাটাগরিতে ৫টি ক্লাবের সর্বমোট ২৩৪জন প্রতিযোগী দিনব্যাপী অংশ নেয় উক্ত প্রতিযোগীতায়। প্রতিযোগিতাটির পরিচালকের দায়িত্বে ছিলেন এশিয়ান কারাতে ফেডারেশনের লাইসেন্সপ্রাপ্ত জাজ শিহান রতন তালুকদার। প্রতিযোগিতায় বিচারকের দায়ীত্বে ছিলেন জাতীয় কারাতে রেফারি সেন্সি আব্দুল হান্নান কাজল, সেন্সি সোনামনি চাকমা, সেন্সি শ্যামল বণিক, সেন্সি সোমেন চক্রবর্তী, সুমিত ধর, ফকরুল আহমেদ রবি ও মোহাম্মদ আজাদ প্রমুখ। প্রতিযোগীতাটির প্রযুক্তিগত পরিচালকের দায়িত্বে ছিলেন তীর্থ তালুকদার। জমকালো প্রতিযোগীতাটির টাইটেল স্পন্সর ছিল চাইনিজ মেরিন ইঞ্জিন কোম্পানি ওয়েচাই আর লাইভ স্ট্রিম পার্টনার হিসেবে ছিল কে মোল্লা ব্ল্যাক টি প্রিমিয়াম। উক্ত প্রতিযোগীতার মধ্য দিয়ে ওয়ার্ল্ড কারাতে ফেডারেশন কর্তৃক প্রণিত সর্বশেষ কাতা প্রতিযোগীতার নিয়মে ও ফেডারেশন অনুমোদিত প্রিমিয়াম সফটওয়্যার ব্যবহার করে বাংলাদেশে এই প্রথম কোনো কারাতে-কাতা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
ছবির ক্যাপশান – ফ্রেন্ডস ক্লাব কারাতে-কাতা প্রতিযোোগতায় বিজয়ীদের মাঝে অতিথিরা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর