শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি: বিএনপি নেতা চাঁদ ৫ দিনের রিমান্ডে – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ১১৩ সময় দেখুন
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি: বিএনপি নেতা চাঁদ ৫ দিনের রিমান্ডে – Corporate Sangbad


নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বৃহস্পতিবার (২৫ মে) রাজশাহী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ৪ এ বিএনপি নেতা চাঁদকে তোলা হলে বিচারক মাহবুব আলম তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিকেল পৌনে চারটায় তাকে আদালতে তোলা হয়।

এর আগে বেলা পৌনে ১১টার দিকে রাজশাহী নগরীর ভেড়িপাড়া মোড় এলাকা থেকে বিএনপি নেতা চাঁদকে গ্রেপ্তার করা হয়। বেশ কয়েকদিন আত্মগোপনে থাকার পর তিনি প্রাইভেটকারে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন।

চাঁদকে গ্রেপ্তারের পর আরএমপি সদর দপ্তরে এক সংবাদ সম্মেলন এ তথ্য জানান রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার আনিসুর রহমান।

সংবাদ সম্মেলনে আরএমপি কমিশনার বলেন, ‘শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করি। প্রাইভেটকারে বিএনপি নেতা চাঁদ পালানোর চেষ্টা করেছিলেন। এ সময় চেকপোস্টে থাকা পুলিশ সদস্যরা তাকে গ্রেপ্তার করে।

উল্লেখ্য, গত শুক্রবার (১৯ মে) বিকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর হাইস্কুল মাঠে রাজশাহী মহানগর এবং জেলা বিএনপির জনসমাবেশে আবু সাঈদ চাঁদ বলেন, ‘আর ২৭ দফা, ১০ দফার মধ্যে আমরা নাই। একদফা- শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। শেখ হাসিনাকে কবরে পাঠাতে হবে। শেখ হাসিনাকে পদত্যাগ করার জন্য যা যা করার দরকার আমরা করব।’ পরে এ সংক্রান্ত বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

বিষয়টি ছড়িয়ে পড়লে আওয়ামী লীগ নেতাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এরপরই রোববার (২১ মে) রাতে রাজশাহীর পুঠিয়া থানায় সন্ত্রাস দমন আইনে বাদী হয়ে একটি মামলা করেন স্থানীয় আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ। যেখানে আসামি করা হয় বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর