নিজস্ব প্রতিবেদক: দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রভাতী ইন্সুরেন্স লিমিটেডের বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির বোর্ড সভা আগামী ২০ জুলাই ২০২২ সন্ধ্যা ৭:৩০ টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২২ সমাপ্ত সময়ের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা এবং ইপিএস সংক্রান্ত আলোচনা করা হবে।






