বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম :
Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস

প্রাইভেটকারী নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী শিশু কন্যা সহ ২ জন নিহত আহত ৩ জন।

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ১২৭ সময় দেখুন
প্রাইভেটকারী নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী শিশু কন্যা সহ ২ জন নিহত আহত ৩ জন।

বিশেষ প্রতিনিধি

কুমিল্লার চান্দিনায় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী শিশু কন্যাসহ এক নারীকে চাপা দিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই পথচারী ওই নারী ও তার দুই বছরের কন্যা শিশু মারা যায়। এ ঘটনায় আহত হয়েছেন প্রাইভেট কারে থাকা আরো তিন যাত্রী।

শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যায় উপজেলার মাধাইয়া ইউনিয়নের মহাসড়ক এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলো ওই ইউনিয়নের কুটুম্বপুর গ্রামের রবিউল ইসলামের স্ত্রী মাহিনুর আক্তার (২৫) ও তার মেয়ে তাকিয়া ইসলাম (২)।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহতদের বাড়ি মহাসড়ক সংলগ্ন কুটুম্বপুর পশ্চিমপাড়া এলাকায়। সন্ধ্যায় মেয়েকে নিয়ে মহাসড়কের পাশ দিয়ে হেঁটে বাড়ি আসার পথে ঢাকামুখী একটি দ্রুতগামী প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মা মাহিনুর ও তার শিশু কন্যা মারা যায়। মহাসড়কের পাশের খাদে পানি থাকায় পাইভেট কারটি পানিতে পড়ে যায় এবং প্রাইভেট কারে থাকা তিন জন আহত হয়। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। গাড়িটি খাদে পড়ে যাওয়ার পর চালক পালিয়ে গেছে।

গাড়িটি আমরা উদ্ধার করার চেষ্টা করছি।’
এ ঘটনায় মামলা দায়ের করা হচ্ছে জানান তিনি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর