শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে নতুন আক্রান্ত ৬১৯ লন্ডনে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৬ কর্ণফুলী থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত FWICE President BN Tiwari Warns Netflix Of Nationwide Production Shutdown Over Proposed Pakistani Show Release | Web-series News বেরোবিতে উপাচার্যের দফতরে হাতাহাতি, ৪ কর্মকর্তা বরখাস্ত Tom Latham overtakes Brendon McCullum to enter New Zealand’s top four in Test run charts | Cricket News জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত ‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla

প্রাথমিকের শিক্ষকদের বদলির অনলাইন আবেদন শুরু মার্চে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৫৫ সময় দেখুন
প্রাথমিকের শিক্ষকদের বদলির অনলাইন আবেদন শুরু মার্চে


স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা মার্চ মাস থেকে অনলাইনে বদলির প্রক্রিয়া শুরু করতে পারবেন বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে তিনি সাংবাদিকদেরকে এই কথা জানান। পরে শিক্ষক বদলি শুরুর একই আশাবাদ তিনি সারাবাংলার কাছেও প্রকাশ করেন।

মো. জাকির হোসেন বলেন, ‘মার্চ মাস থেকে প্রাথমিক শিক্ষকদের বদলির প্রক্রিয়া শুরু হবে।’ তিনি বলেন, ‘প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের বদলির বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। এবার শিক্ষকদের বদলি প্রক্রিয়া মার্চের মধ্যে শুরু করব। অনলাইনে ডিজিটাল পদ্ধতিতে শিক্ষক বদলি কার্যক্রম শুরু করতে দেরি হয়ে হয়ে যাওয়ায়, মার্চে কাজটি শুরু হচ্ছে। নাহলে এটি আরও আগেই শুরু হওয়ার কথা।’

প্রতিমন্ত্রী জানান, ‘অনলাইনে সিস্টেম ডেভলপমেন্টের কিছু কাজ এখনও বাকি আছে। এই সপ্তাহেই শেষ হয়ে যাবে। বদলির জন্য অপেক্ষায় থাকা শিক্ষকদের জন্য এটি আশার খবর।’

এর আগে, গত জানুয়ারিতেও অনলাইনে শিক্ষক বদলি শুরু করার কথা জানিয়েছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মন্ত্রণালয় থেকেও তখন এখই কথা জানানো হয়েছিল। কিন্তু সেটি বাস্তবতায় রূপ নেয়নি। কিন্তু এখন মন্ত্রণালয় বলছে, এবার আর তেমনটা হবে না। বদলি কার্যক্রম শুরু হবে।

উল্লেখ্য, ২০২০ সালের শুরুতে অনলাইনে শিক্ষক বদলি শুরু করার কথা থাকলেও তা হয়নি। দীর্ঘদিন বন্ধ থাকায় বদলি হতে চাওয়া শিক্ষকদের মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।

সারাবাংলা/টিএস/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর