শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে নতুন আক্রান্ত ৬১৯ লন্ডনে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৬ কর্ণফুলী থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত FWICE President BN Tiwari Warns Netflix Of Nationwide Production Shutdown Over Proposed Pakistani Show Release | Web-series News বেরোবিতে উপাচার্যের দফতরে হাতাহাতি, ৪ কর্মকর্তা বরখাস্ত Tom Latham overtakes Brendon McCullum to enter New Zealand’s top four in Test run charts | Cricket News জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত ‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla

প্রেমিকাকে অপহরণের অভিযোগে প্রেমিক গ্রেফতার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২
  • ২০৭ সময় দেখুন
প্রেমিকাকে অপহরণের অভিযোগে প্রেমিক গ্রেফতার

এস কে মুকুল, জেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবি পৌর শহরের এন এম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে এ্যাথিকটাচ (১৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া যুবক পাঁচবিবি দানেজপুর এলাকার সারোয়ার জাহাঙ্গীর সোহেলের ছেলে। সোমবার রাতে তাকে গ্রেফতার করে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার পশ্চিম কৃষ্ণপুর এলাকার হাসমত আলীর মেয়ে পাঁচবিবি এন এম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রীর সঙ্গে দানেজপুর এলাকার সারোয়ার জাহাঙ্গীর সোহেলের ছেলে এ্যাথিকটাচের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বিষয়টি মেয়ের বাবা ছেলেটির পরিবারকে জানালে তারা কোন কর্নপাত না করে উল্টো আপত্তিকর কথাবার্তা বলে। এক পর্যায়ে গত (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ওই স্কুলছাত্রী বাড়ি থেকে প্রাইভেট পড়তে স্কুলে আসার পথে পাঁচবিবি-আয়মারসুপুল সড়কের বড়মানিক ব্রীজের উপর থেকে সিএনজিতে যোগে তাকে অপহরণ করে নিয়ে যায় ওই যুবক।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, এ ঘটনায় গতকাল রাতে মেয়ের বাবা বাদী হয়ে থানায় অপহরণ মামলার করলে পুলিশ ওই যুবককে গ্রেফতার এবং ওই স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর