মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
IPL 2026: ‘It’s not a Hardik Pandya problem’- MI skipper hits back on Jasprit Bumrah debate | Cricket News কালিয়াকৈরেএস এস সি পরীক্ষার্থীদের পাশে এমপি মজিবুর রহমান, শুভেচ্ছা ব্যানারে দলীয় বার্তা চট্টগ্রামের খাতুনগঞ্জে খাদ্যদ্রব্যের কৃত্রিম সংকট নিরসনে কোস্ট গার্ডের অভিযান চীনের ‘ওয়ান চায়না পলিসি’তে মির্জা ফখরুলের সমর্থন Is Thalapathy Vijay’s Divorce With Sangeetha Delayed To June 15, 2026? Here’s What We Know | Tamil Cinema News বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের ৫৫তম শাহাদাৎবার্ষিকীতে পিসিসিপির গভীর শ্রদ্ধা ও জাতি গঠনে তাঁর আদর্শ ধারণের আহ্বান কর্ণফুলীতে ২৬০০০ শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়া হবে কুতুবদিয়ায় সড়ক দুর্ঘটনায় ইউএইচএফপিও ডা. রেজাউল হাসান গুরুতর আহত ইরানে ২ ইসরায়েলি গুপ্তচরের ফাঁসি কার্যকর কর্ণফুলীতে ৩১২ কোটি টকার অবৈধ জাল জব্দ

প্রয়াত ‘সাধক বামাক্ষ্যাপা’র পরিচালক টুটু সিনহা ! করোনা কাড়ল প্রাণ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২১ মে, ২০২১
  • ৩১৪ সময় দেখুন
প্রয়াত ‘সাধক বামাক্ষ্যাপা’র পরিচালক টুটু সিনহা ! করোনা কাড়ল প্রাণ


#কলকাতা:  করোনা একের পর খারাপ খবর দিয়েই চলেছে। এবার করোনা প্রাণ কাড়ল টলিউডের পরিচালক টুটু সিনহার। তাঁর বয়সহ হয়েছিল ৬০ বছর। কয়েক দিন আগে করোনা আক্রান্ত হয়ে এন আর এস হাসপাতালে ভর্তি হন তিনি। গত কাল রাত থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। কিন্তু শেষ লড়াই জিততে পারলেন না পরিচালক। ৬০ বছর বয়সেই করোনা কেড়ে নিল ‘সাধক বামাক্ষ্যাপা’র পরিচালক টুটু সিনহাকে।

তিনি অনেক দিন ধরেই টলিউড ইন্ডাষ্ট্রির সঙ্গে জড়িত। ‘তৃষ্ণা’, ‘রাজমহল’, ‘জগৎ জননী সারদা’, ‘সাধক বামাক্ষ্যাপা’র মতো বহু ধারাবাহিক পরিচালনা করেছেন তিনি। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে টলিপাড়ায়। বহু অভিনেতা অভিনেত্রী শোক প্রকাশ করেছেন তাঁর মৃত্যুতে। অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী তাঁর ফেসবুকে টুটু সিনহার মৃত্যু খবর জানিয়েছেন। এছাড়াও টলিউডে করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন আর এক পরিচালক আশিষ মিত্র। তিনিও অনেকগুলি বাংলা ধারাবাহিকের সঙ্গে জড়িত ছিলেন। আজ এই দুই পরিচালকের জন্য সুদীপ্তা ফেসবুকে লেখেন, ” দুই পরিচালকের সঙ্গে টেলিভিশন কেরিয়ারের প্রথম দিকে কাজ করেছিলাম। দু’জনেই চলে গেলেন! যে শক্ত ভিতের উপর আজ আমি দাঁড়িয়ে রয়েছি, সেই সময়েরই অবদান। তোমাদের এই অবদান কোনওদিন ভুলব না। শান্তিতে থেকো আশিসদা ও টুটুদা।”

এছাড়াও টলিউডের অন্য অভিনেতারাও আজ টুটু সিনহার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। করোনার দ্বিতীয় ঢেউ প্রথমবারের থেকেও বেশি ক্ষতি করছে। আতঙ্ক ছড়াচ্ছে। এই ভাইরাসের হাত থেকে রক্ষা পায়নি টলিউডও। একের পর এক অভিনেতা অভিনেত্রীর করোনা আক্রান্ত হওয়ার খবর উদ্বেগ বাড়াচ্ছে রোজ। কয়েকদিন আগেই করোনা আক্রান্ত হয়েছিলেন, দিতিপ্রিয়া, শ্রুতি দাস, সুমনা দাস, কৌশিক গঙ্গোপাধ্যায়, উজান গঙ্গোপাধ্যায় সহ টলিউডের অনেকেই। কিন্তু তাঁদের মধ্যে করোনাকে পরাস্ত করেছেন বেশিরভাগ। এখনও করোনার সঙ্গে লড়ছেন বাহামণি রণিতা দাস। তাঁর গোটা পরিবার করোনা আক্রান্ত। যদিও অভিনেত্রী অনেকটাই ভালো আছেন এখন। কিন্তু তার মধ্যেও কিছু মৃত্যু খবর উদ্বেগ বাড়াচ্ছে।

Published by:Piya Banerjee

First published:



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Ads by coinserom