শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

ফখরুল-আব্বাসসহ বিএনপির ২২৪ নেতাকর্মীর জামিন নাকচ – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
  • ১২০ সময় দেখুন
ফখরুল-আব্বাসসহ বিএনপির ২২৪ নেতাকর্মীর জামিন নাকচ – Corporate Sangbad


নিজস্ব প্রতিবেদক : পল্টন থানার বিস্ফোরক আইনের মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ ২২৪ নেতাকর্মীর জামিন নাকচ করে দিয়েছেন আদালত।

সোমবার (১২ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন এই আদেশ দেন।

ফখরুলের আইনজীবী জয়নুল আবেদিন মেজবাহ বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, আজ এ মামলায় মোট ২২৪ জনের জামিন শুনানি হয়েছে। এর মধ্যে ২১৩ জনের জামিন নাকচ হয়েছে। তবে মহাসচিব ফখরুলসহ ১১ জনের আদেশ পেন্ডিং থাকে। তাদের বিষয়ে আদালত নথি পর্যালোচনা করে আদেশ দিবেন বলে জানিয়েছেন। পরবর্তীতে ওই ১১ জনেরও জামিন নাকচ করেছেন আদালত।

জামিন চাওয়া উল্লেখযোগ্য অপর আসামিরা হলেন- ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মো. আবদুস ছালাম, বিএনপির প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, সাবেক এমপি মো. ফজলুল হক মিলন, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও সাবেক এমপি সেলিম রেজা হাবিব।

গত ৮ ডিসেম্বর দিনগত রাতে মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে রাজধানীর বাসা থেকে আটক করে পুলিশ। পরদিন ৯ ডিসেম্বর আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করলে আদালত মঞ্জুর করেন।

এর আগে গতকাল ফখরুলসহ বাকি নেতাদের পক্ষে জামিনের আবেদন করা হয়। আবেদনের প্রেক্ষিতে ঢাকার সিএমএম রেজাউল করিম চৌধুরী জামিন শুনানির জন্য আজ নির্ধারণ করেন।

প্রসঙ্গত, গত ৭ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীর সংঘর্ষ হয়। এ ঘটনায় পল্টন থানার উপপরিদর্শক মিজানুর রহমান বাদী হয়ে মামলা করেন। মামলায় ৪৭৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত দেড় থেকে দুই হাজার বিএনপির নেতাকর্মীকে আসামি করা হয়। তবে এ মামলার এজাহারে মির্জা ফখরুল ও মির্জা আব্বাসের নাম ছিল না।

আরও পড়ুন:

বিএনপির এমপিরা কী কী সুবিধা নিয়েছেন, জানতে আইনি নোটিশ

কাশিমপুর কারাগারে দুই বন্দীর মৃত্যু

‘জয় বঙ্গবন্ধু’ জাতীয় স্লোগানে অন্তর্ভুক্তির নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর